1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
পৌরসভা নির্বাচনে সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করবে না : ওবায়দুল কাদের - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




পৌরসভা নির্বাচনে সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করবে না : ওবায়দুল কাদের

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করবে না। অতীতের ধারাবাহিকতায় নির্বাচন কমিশনকে সরকার এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা দেবে। এটা সরকারের দায়িত্ব।

শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে নির্বাচন কমিশন সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

ইভিএম পদ্ধতি অত্যন্ত ইতিবাচক জানিয়ে তিনি বলেন, ইভিএম পদ্ধতিতে ভোটার টার্ন আউট ৬০ শতাংশের বেশি, যা অত্যন্ত ইতিবাচক।

চতুর্থ ধাপের নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের ক্ষেত্রে নরসিংদী পৌরসভার ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে আইনগত অভিযোগ থাকায় ইতোমধ্যেই প্রার্থী পরিবর্তন করা হয়েছে এবং সেখানে নতুন প্রার্থী দেওয়া হয়েছে বলে জানান ওবায়দুল কাদের।

এখানে আওয়ামী লীগ বিতর্কিত আশরাফ হোসেন সরকারকে বাদ দিয়ে বৃহস্পতিবার চূড়ান্ত মনোনয়ন দিয়েছে আমজাদ হোসেন বাচ্চুকে।




আরো পড়ুন