1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
বান্দরবানের রুমায় সন্ত্রাসীদের হামলা, এক সেনাসদস্য ও তিন সন্ত্রাসী নিহত - starmail24
শিরোনাম :
ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ফরাজী ও মাদানী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান আওয়ামীপন্থী সিবিএ নেতার কবজায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ জমকালো আয়োজনে ‘নীল চোখ’ চলচ্চিত্রের মহরত প্রবাসে ক্রিকেট ও বাঙালিয়ানার উৎসব, ফ্রাঙ্কফুর্টে মুখোমুখি আট দল সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না




বান্দরবানের রুমায় সন্ত্রাসীদের হামলা, এক সেনাসদস্য ও তিন সন্ত্রাসী নিহত

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২

বান্দরবানের রুমায় সেনাবাহিনীর একটি টহল দলের ওপর সন্ত্রাসীদের হামলায় এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে। এসময় সেনাবাহিনীর পাল্টা গুলিতে নিহত হয়েছে তিন সন্ত্রাসী। বৃহস্পতিবার সকালে বিষয়টি জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বান্দরবানের রুমায় সেনাবাহিনীর ওপর সন্ত্রাসীদের হামলা। এক সেনা সদস্য ও তিনজন সন্ত্রাসী নিহত।’

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানের নেতৃত্বে ১১ সদস্যের একটি দল রুমা জোনের আওতায় জেইংগা পাড়ায় এবং সেফ পাড়া এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল পরিদর্শনে যায়। এসময় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-জেএসএসের সশস্ত্র দল তাদের ওপর হামলা করে। এ সময় সিনিয়র অফিসার হাবিবুর রহমানের মাথায় এবং সৈনিক ফিরোজ হোসেনের পায়ে গুলি লাগে। আত্মরক্ষার্থে সেনাবাহিনী গুলি চালালে জেএসএস-এর তিন সদস্য নিহত ও একজন আহত হয়। সৈনিক ফিরোজ বর্তমানে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরে অভিযানে সন্ত্রাসীদের ব্যবহৃত ১টি এসএমজি, ২৪৯ রাউন্ড তাজা গুলি, ৩টি অ্যাম্যুনিশন ম্যাগাজিন, ৩টি গাদা বন্দুক, গাদা বন্দুকের ৫ রাউন্ড গুলি, ৪ জোড়া ইউনিফর্ম এবং চাঁদাবাজির নগদ ৫২ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) প্রধান হলেন জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা। তিনি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদেরও চেয়ারম্যান।




আরো পড়ুন