1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
বান্দরবানে তিনজনকে তুলে নিয়ে গেছে কেএনএফ - starmail24
শিরোনাম :
আত্মীয়ের শেষকৃত্য শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় তিনজনের মৃত্যু স্ত্রী থেকে স্বামী ৪ মাসের বেশি দূরে না থাকার বিধানের ব্যাখ্যা দিলেন ড. আজহারী   ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ফরাজী ও মাদানী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান আওয়ামীপন্থী সিবিএ নেতার কবজায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ জমকালো আয়োজনে ‘নীল চোখ’ চলচ্চিত্রের মহরত প্রবাসে ক্রিকেট ও বাঙালিয়ানার উৎসব, ফ্রাঙ্কফুর্টে মুখোমুখি আট দল সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট




বান্দরবানে তিনজনকে তুলে নিয়ে গেছে কেএনএফ

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

বান্দরবানের রুমা উপজেলার রেমাক্রী প্রাংসা ইউনিয়ন থেকে অবসরপ্রাপ্ত এক সার্জেন্টসহ তিনজনকে তুলে নিয়ে গেছে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। অপহৃত দুজনের নাম জানা গেছে। তারা হলেন- অবসরপ্রাপ্ত সার্জেন্ট আনোয়ার, বান্দরবানের রুমা উপজেলার জিপচালক মো. মামুন।

শুক্রবার রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন শিবলী জানান, বুধবার দুপুরে উপজেলার পাসিং পাড়ায় সীমান্ত সড়ক নির্মাণ কাজের সময় তাদের তুলে নিয়ে যাওয়া হয়। তাদের উদ্ধারে অভিযান চলছে।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, সীমান্ত সড়কে কাজের সময় তিনজনকে তুলে নিয়ে যাওয়ার ঘটনাটি শুনেছি। তবে পরিবারের পক্ষ থেকে কেউ থানায় এসে অভিযোগ দেয়নি।

উল্লেখ্য, গত ১১ মার্চ শনিবার বান্দরবানের থানচি উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে দুই শ্রমিক আহত হন। এ ঘটনায় নিখোঁজ হন চারজন। ওই ঘটনার জন্য পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-কে দায়ি করা হয়।




আরো পড়ুন