1. mahir1309@gmail.com : admin :
বিকেলে বাসায় ফিরবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া - starmail24
শিরোনাম :
আগামী নির্বাচনে বাদ পড়লেন বিএনপির যেসব হেভিওয়েট নেতারা হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান তারেক রহমান ২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন : ডিজি গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিলেন রাশেদ মালয়েশিয়ায় প্রীতি ফুটসাল ম্যাচে জামাল ভূঁইয়ার গোলে সবুজ দলের জয় ‘সেভেন সিস্টার্স’ ভারত থেকে বিচ্ছিন্ন করে দেয়ার হুমকি এনসিপি নেতার, বাংলাদেশি হাইকমিশনারকে তলব করল ভারত যথাযোগ্য মর্যাদায় মালয়েশিয়ায় মহান বিজয় দিবস উদযাপন মহান বিজয় দিবস আজ মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতির  মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন




বিকেলে বাসায় ফিরবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পাঁচ দিন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকার পর ছাড়পত্র নিয়ে আজ বৃহস্পতিবার বিকেলে গুলশানের বাসা ‘ফিরোজা’য় ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার চিকিৎসক দলের সদস্য ডা. জাহিদ হোসেন এ কথা জানান।

তিনি বলেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে ইনশাআল্লাহ বিকেল ৩টার পর গুলশানের বাসায় ফিরে যাবেন ম্যাডাম। উনার যেসব পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে, তা পর্যালোচনা করে বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে। বাসায় উনার চিকিৎসা চলবে।

হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শর্মিলা রহমান সিঁথি রয়েছেন।

গত ২৯ এপ্রিল নিয়মিত চেকআপের জন্য বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে আসেন বিএনপি চেয়ারপারসন। হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন আছেন।

জাহিদ বলেন, উনার কিছু অসুস্থতা ছিল, কিছু উপসর্গ দেখা দিয়েছিল। সে জন্য উনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভর্তির পরে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে যে চিকিৎসা দেওয়া হয়েছে, তাতে তিনি মোটামুটি রেসপন্স করেছেন।

৭৭ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, কিডনি, লিভার জটিলতাসহ বিভিন্ন সমস্যা ভুগছেন।




আরো পড়ুন