1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের বিরোধে টেটা বিদ্ধ হয়ে খুন - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের বিরোধে টেটা বিদ্ধ হয়ে খুন

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১

ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের বিরোধে টেটা বিদ্ধ হয়ে খুন হয়েছেন আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যানের ছোট ভাই জামাল মুন্সি (৪৫)। শনিবার ভোররাত ৪টার দিকে এই খুনের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা চেয়ারম্যানের আরেক ছোট ভাই মোমিন মুন্সির সঙ্গে স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের সদস্য লতিবাড়ির সাদ্দাম হোসেনের কথা কাটাকাটি হয়। এর জের ধরে লতিবাড়ি ও মুন্সিবাড়ির লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

কয়েক ঘণ্টা ধরে সংঘর্ষ চলাকালে ভোররাত ৪টার দিকে জামাল মুন্সিকে টেটা দিয়ে বুকে আঘাত করে প্রতিপক্ষের লোকজন। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

স্থানীয়রা জানিয়েছেন, এলাকার লঞ্চঘাটে আধিপত্য বিস্তার ও ঘাটের তোলা নিয়ে তাদের মধ্যে বিরোধের সূচনা হয়। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ জানান, কি বিষয় নিয়ে এই বিরোধ হয়েছে তা আমরা জানতে পারিনি। এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।




আরো পড়ুন