1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
ভরা মৌসুমে কেন চালের দাম বেড়ে গেল, অবৈধ মজুতদারদের হুঁশিয়ার : প্রধানমন্ত্রী - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




ভরা মৌসুমে কেন চালের দাম বেড়ে গেল, অবৈধ মজুতদারদের হুঁশিয়ার : প্রধানমন্ত্রী

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪

অবৈধ মজুতদারদের হুঁশিয়ার করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভোটের পর হঠাৎ দেখলাম বাজারে চালের দাম বেড়ে গেল৷ ভরা মৌসুমে কেন চালের দাম বেড়ে গেল, এই চক্রকে খুঁজে বের করা হবে ৷

অস্বাভাবিকভাবে দুরভিসন্ধিমূলক কোনো মজুত পাওয়া গেলে প্রয়োজনে মোবাইল কোর্ট চালিয়ে ওদেরকে জেলে দেয়া হবে ৷

সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সভায় তিনি এসব মন্তব্য করেন।

শেখ হাসিনা এ সময় অভিযোগ করেন, নির্বাচন বানচালে ব্যর্থ হয়ে বিএনপি অন্যভাবে কিছু করার চেষ্টা চালাচ্ছে৷ তবে সরকারের শুভফল মানুষের কাছে পৌঁছে দিতে চায় নতুন সরকার৷

প্রধানমন্ত্রী বলেন, এবারের নির্বাচন নতুন ইতিহাস তৈরি করেছে৷ জনগণের মতের প্রতিফলন ঘটেছে ভোটে৷ কিন্তু কিছু আঁতেল নির্বাচন নিয়ে ধূম্রজাল সৃষ্টির চেষ্টা করছে।

দেশের উন্নয়নে স্থিতিশীল পরিবেশের জন্য এবারের নির্বাচন জরুরি ছিল জানিয়ে তিনি আরও বলেন, ভোট হতে দেবে না, ভোটকেন্দ্রে যেতে দেবে না, এমন হুমকির মধ্যেও জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেছে।

নির্বাচনে অংশগ্রহণ প্রতিটি দলের নিজস্ব বিষয় উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন করা না করার সিদ্ধান্ত নির্ভর করে রাজনৈতিক দলের ওপর৷ এ দেশের মানুষ এবারের ভোট গ্রহণ করেছে। হ্যাঁ এই নির্বাচন অনেকের পছন্দ না-ও হতে পারে৷ কিন্তু মানুষ তো ভোট দিয়েছে৷ অথচ কিছু আঁতেল ভোট নিয়ে ধুম্রজাল তৈরির চেষ্টা করে যাচ্ছে৷




আরো পড়ুন