আগামী জাতীয় নির্বাচন এই প্রথম মালয়েশিয়া প্রবাসীরা ভোট প্রদানে অংশ গ্রহণ করতে পারবে সেই লক্ষে মালয়েশিয়াতে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়নে আনুষ্ঠানিক নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে । রাজধানী কুয়ালালামপুরে মালয়েশিয়া যুবদলের উদ্যোগে এই নিবন্ধন কার্যক্রমেরে উদ্বোধন হয়েছে ।
এ সময় যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ মন্ডল প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল অ্যাপস–এর মাধ্যমে ব্যালটের জন্য আবেদন করার নিয়ম-কানুন নিয়েও বিস্তারিত আলোচনা করেন।
আলোচনায় মোঃ ফারুক হোসেন , শেখ মোঃ সেলিম , রাসেল রানা ,ফারুফ শিকদার , তুহিন শেখ , মেহেদী হাসান ,মোঃ মোশারফ, বাপ্পী , হাসেম মোল্লা, আজিম হোসেন সহ মালয়েশিয়া যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
উপস্থিত নেতারা বলেন আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে বিজয় করতে নতুন সদস্য সংগ্রহ এই নিবন্ধন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন ।