1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের খরচ নাগালের মধ্যে আনতে যৌথ ওয়ার্কিং কমিটির সভা মার্চে - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




মালয়েশিয়ায় কর্মী নিয়োগের খরচ নাগালের মধ্যে আনতে যৌথ ওয়ার্কিং কমিটির সভা মার্চে

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩

গত ০৮ ফেব্রুয়ারি মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার জনাব মোঃ গোলাম সারোয়ার মালয়েশিয়ার নব নিযুক্ত মানবসম্পদ মন্ত্রী জনাব শিবকুমার ভারাথারাজু নাইড়ু এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

উক্ত বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনার সময় তাঁরা মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশী নাগরিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিশদ আলোকপাত করেন।

বাংলাদেশের হাই কমিশনার মালয়েশিয়ায় বাংলাদেশী জনশক্তি নিয়োগ আরও বেগবান করতে এবং স্বল্প ব্যয়ে আরও অধিক সংখ্যক কর্মী প্রেরণে বর্তমানে প্রচলিত নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করণে সম্ভাব্য পদক্ষেপ সমূহ প্রস্তাবনা আকারে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রীর সামনে তুলে ধরেন। তিনি কর্মী নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ এবং দ্রুততর করার নিমিত্তে প্রস্তাবনা সমুহের উপর আলোচনা পূর্বক সিদ্ধান্ত প্রহনের জন্য অতি দ্রুত দুই দেশের মধ্যে যৌথ ওয়ার্কিং গ্রুপ এর সভা আয়োজনের আহবান জানান।

মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী যৌথ ওয়ার্কিং গ্রুপ এর সভার গুরত্ব বিবেচনায় আগামী মার্চ মাসে উক্ত সভা আয়োজনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

তিনি বলেন, মালয়েশিয়ার বিদেশী কর্মী নিয়োগে অন্যতম বৃহত্তর সোর্স কান্ট্রি হিসাবে তিনি বাংলাদেশকে সকল প্রকার সহযোগিতা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

এছাড়াও, বাংলাদেশের হাই কমিশনার মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রীকে রিক্যালিব্রেশন প্রোগ্রামের আওতায় অনথি ভুক্ত বাংলাদেশী কর্মীদের বৈধ হওয়ার সুযোগ করে দেয়ার জন্য মালয়েশিয়া সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান এবং অবগত করেন যে এখন পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশী কর্মী বৈধ হওয়ার নিমিত্তে আবেদন করেছেন ।




আরো পড়ুন