1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
মালয়েশিয়ায় ২১ ডিসেম্বরে বিজয় মেলা ও সাংস্কৃতি ঐক্য অনুষ্ঠিত হবে - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




মালয়েশিয়ায় ২১ ডিসেম্বরে বিজয় মেলা ও সাংস্কৃতি ঐক্য অনুষ্ঠিত হবে

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রবাসে বাংলাদেশী ঐতিহ্য তুলে ধরতে গ্লোবাল স্টুডেন্ট অ্যালায়েন্স মালয়েশিয়া জিএসএএম এর উদ্যেগে বিজয় মেলা ও সাংস্কৃতি ঐক্য আয়োজন করা হয়েছে।

গতকাল হোটেল জি টাওয়ারের বলরুমে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হয় আগামী ২১ ডিসেম্বরে এই বিজয় মেলা ও সাংস্কৃতি ঐক্য অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানটির নামকরণ করা হয়েছে “বিজয় মেলা ও সাংস্কৃতিক ঐক্য ২০২৫”, যা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা, মানবতা, ন্যায় এবং বৈশ্বিক ভ্রাতৃত্বের এক অনন্য প্রতীক হিসেবে পালিত হবে।

প্রেস ব্রিফিংয়ে বক্তারা বলেন, এই আয়োজনের লক্ষ্য হলো মহান মুক্তিযুদ্ধের বীর শহিদ ও যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন, মানবতা, সাম্য ও শান্তির সার্বজনীন মূল্যবোধ পুনর্নিশ্চিত করা, তরুণ প্রজন্মকে নেতৃত্ব, ন্যায়বোধ ও সহমর্মিতার চেতনায় উদ্বুদ্ধ করা।

প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন সাইবারজায়া ইউনিভার্সিটির পিএইচডি গবেষক এডভোকেট সুবর্ণা আখতার, ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়ার শিক্ষার্থী রেজুয়ানা বিনতে রেজা স্বর্ণা , সাইবার জায়া ইউনিভার্সিটির সৌরভ তফাদার, মো. হাফিজ ও ইউসিএমআই এরতাসনিয়া জামান সহ আরও অনেকে।

এসময় তারা বলেন,বিজয় মানে কেবল শৃঙ্খলমুক্তি নয় — এটি মানবতার জয়গান, সমতার আলোকচ্ছটা এবং শান্তি ও সহমর্মিতার চিরন্তন আহ্বান।”




আরো পড়ুন