1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসের লেবার মিনিস্টার নাজমুস সাদাতের বিদায় সংবর্ধনা - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসের লেবার মিনিস্টার নাজমুস সাদাতের বিদায় সংবর্ধনা

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩

কুয়ালালামপুরে বাংলাদেশের হাইকমিশনের লেবার মিনিস্টার জনাব মোঃ নাজমুস সাদাত সেলিমকে ২৪ নভেম্বর,২০২৩ শুক্রবার থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার, ঢাকায় যোগদানের জন্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বিদায়ী অনুষ্ঠানের সময় মিশনের কর্মকর্তারা জনাব সেলিমের মেয়াদকালে তার প্রশংসনীয় অবদানের জন্য গভীরভাবে প্রশংসা করেন এবং তার চমৎকার মানবিক গুণাবলী এবং অন্যান্য গুণাবলী তুলে ধরেন।

রাষ্ট্রদূত মান্যবর মোঃ শামীম আহসাননের বক্তব্যে বলেন, একাধিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও মালয়েশিয়ায় বিপুল পরিমান প্রবাসীদের সেবা প্রদানে লেবার মিনিস্টার সেলিমের পেশাদারিত্বের প্রতিশ্রুতি এবং আন্তরিকতার জন্য গভীরভাবে প্রশংসা করেন এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য ধন্যবাদ জানান।

হাইকমিশনের সকল কর্মকর্তা-কর্মচারী লেবার মিনিস্টার মোঃ নাজমুস সাদাত সেলিম এবং তার পরিবারের জন্য সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। লেবার মিনিস্টার সেলিম তার দায়িত্বপালন কালে সমর্থন ও সহযোগিতার জন্য সকল কর্মকর্তা কর্মচারীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে শেষে মোঃ নাজমুস সাদাত সেলিম দূতাবাসে দীর্ঘদিন নিষ্ঠার সাথে দায়িত্বপালনের স্বীকৃতি হিসাবে মান্যবর হাইকমিশনারের কাছ থেকে একটি সম্মাননা ফলক গ্রহণ করেন।




আরো পড়ুন