1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
মালয়েশিয়ায় নির্মাণ সাইটে ১২ বাংলাদেশিসহ ৪৯ বিদেশি শ্রমিক আটক - starmail24
শিরোনাম :
গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট বিসিবির গুরুত্বপূর্ণ কোনো পদে আসতে পারেন মাশরাফি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ রোজায় টানা ৩৫ দিনের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানীতে পদ পেতে এমডির ওপর চড়াও হলেন ডিজিএম ফারুক আগামী নির্বাচনে বাদ পড়লেন বিএনপির যেসব হেভিওয়েট নেতারা




মালয়েশিয়ায় নির্মাণ সাইটে ১২ বাংলাদেশিসহ ৪৯ বিদেশি শ্রমিক আটক

মালয়েশিয়া প্রতিনিধিঃ
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১

মালয়েশিয়ায় একটি নির্মাণ সাইটে অভিযান চালিয়ে ১২ বাংলাদেশীসহ ৪৯ জন বিদেশি শ্রমিককে আটক করেছে পুলিশ। দেশটির অভবাসন বিভাগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বারতাম এলাকায় একটি বাংলো নির্মাণের কাজের সাইটে পুলিশ, ইমিগ্রেশন বিভাগ এবং নির্মাণ শিল্প উন্নয়ন বোর্ডের (সিআইডিবি) সদস্য দ্বারা পরিচালিত অভিযানে এদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ২৩ রোহিঙ্গা, ১৪ ইন্দোনেশিয়ান এবং ১২ বাংলাদেশী রয়েছেন।

অভিযানের বিষয়ে উত্তর সেবেরাং প্রাইয়ের জেলা পুলিশ প্রধান নূরজাইনী মোহাম্মদ নূর বলেছেন, কোভিড -১৯ এর বিস্তার রোধে নির্মাণ শ্রমিকরা এসওপি অনুযায়ী কাজ করছেন কি না তা নিশ্চিত করতেই এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় বৈধ কাগজ পত্র না থাকায় ৪৯ জন বিদেশি শ্রমিককে আটক করা হয়। এ ছাড়া, তাদের কাছে সে সময় কোভিড -১৯ পরীক্ষার কাগজও পাওয়া যায় নাই। এদিকে, শ্রমিকদের তথ্য জমা দিতে ব্যর্থ হওয়ায় নির্মাণ সাইট ঠিকাদারকে একটি নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন, রাজ্য সিআইডিবির পরিচালক জাহিদি হাশিম।




আরো পড়ুন