1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
মালয়েশিয়ায় বিএসইউএমের কাউন্সিলে প্রেসিডেন্ট বোরহান উদ্দীন, সেক্রেটারি মোস্তাফিজুর রহমান নির্বাচিত! - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




মালয়েশিয়ায় বিএসইউএমের কাউন্সিলে প্রেসিডেন্ট বোরহান উদ্দীন, সেক্রেটারি মোস্তাফিজুর রহমান নির্বাচিত!

মালয়েশিয়া প্রতিনিধিঃ
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

বিএসইউএমের ২০২০ কমিটির সাধারন সম্পাদক এনামুল হক ইমনের পরিচালনায় মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশি স্টুডেন্টস ইউনিয়ন মালয়েশিয়ার (বিএসইউএম) কাউন্সিল সফল হয়েছে। অদ্য ৩১ই ডিসেম্বর বৃহস্পতিবার কুয়ালালামপুর সময় সন্ধ্যা ৭ টায় অনলাইব ভার্সুয়াল জুমের মাধ্যমে বিএসইউএম ২০২১ এর কাউন্সিল অনুষ্ঠিত হয়। করোনা মহামারীর কারনে এবারের আয়োজনটি ছিল সম্পূর্ণ অনলাইন ভুত্তিক।

বাংলাদেশ স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহসা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল বাশার। উপদেষ্টামণ্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে নবগঠিত কমিটিতে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ায় পিএইচডিতে অধ্যয়নরত মোহাম্মদ বোরহান উদ্দীনকে প্রেসিডেন্ট এবং ইউনিভার্সিটি টেকনোলজি মেলাকায় মাস্টার্সে অধ্যয়নরত মির্জা মোস্তাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

নবনিযুক্ত প্রেসিডেন্ট মোহাম্মদ বোরহান উদ্দীন ২০২০ সালের বিএসইউএমের এক্সিকিউটিভ কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টস সোসাইটি আই আই ইউ এমের নির্বাচিত সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। নতুন মনোনীত সাধারণ সম্পাদক মির্জা মোস্তাফিজুর রহমান ২০২০ সালের বিএসইউএমের সিনিয়র জয়েন্ট সেক্রেটারির দায়িত্ব পালন করেন।

অনলাইনে সংযুক্ত বক্তারা বলেন, মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি ছাত্রছাত্রীদের একই ছাতার নিচে এনে মালয়েশিয়ার বুকে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করায় ভূমিকা রাখার জন্য বিএসইউএমকে ধন্যবাদ জানানোর পাশাপাশি নিজেদের দক্ষতা উন্নয়ন করে দেশের উন্নয়নে আরো বেশি ভূমিকা রাখার আহ্বান জানান।

সদ্য বিদায়ী প্রেসিডেন্ট জনাব জহিরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, বিএসইউএম হলো একটি নিয়মতান্ত্রিক ও গতিশীল সংগঠন। এখানে অছাত্রের কোনো স্থান নেই। তার উদাহরণ হলাম আমি নিজেই। আমার ছাত্রজীবন শেষ হওয়ায় মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই নতুন কমিটি ঘোষণা করেছি।

নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ বোরহান উদ্দীন বলেন, বিএসইউএমের সদস্যদের দেশ ও জাতির প্রতি অনেক দায়বদ্ধতা রয়েছে। তিনি বিদেশে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার মাধ্যমে নিজেদের দক্ষ হিসেবে গড়ে তুলে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান।

২০১৪ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশি স্টুডেন্টস ইউনিয়ন মালয়েশিয়া (বিএসইউএম) মালয়েশিয়ায় অধ্যয়নরত প্রায় ২০ হাজার ছাত্রছাত্রীদের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন। বাংলাদেশি শিক্ষার্থীদের দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে একতাবদ্ধ করার পাশাপাশি শিক্ষা ও অন্যান্য কাজে দক্ষ হিসেবে গড়ে তুলতে সংগঠনটি বিভিন্ন সেমিনার, ক্যারিয়ার ক্যাম্প, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ বিভিন্ন ধরনের কর্মসূচির আয়োজন করে আসছে।

এসব কর্মসূচিতে বিশ্বখ্যাত দেশি-বিদেশি স্কলার, গবেষক, ইয়ুথ লিডারসহ বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব অতিথি হিসেবে উপস্থিত থাকেন। মালয়েশিয়ায় বাংলাদেশের উন্নয়ন-আগ্রগতি ও বিভিন্ন বিভাগে বাংলাদেশিদের অবদান তুলে ধরতেও বিএসইউএম কাজ করে যাচ্ছে ।




আরো পড়ুন