1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
মালয়েশিয়া আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী পালন - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




মালয়েশিয়া আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী পালন

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ আগস্ট, ২০২১

১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস। বাঙালির জাতীয় জীবনে সবচেয়ে হৃদয় বিদারক ও মর্মস্পর্শী দিন। ইতিহাসের মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠতম বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের এই দিনে স্বপরিবারে নৃশংসভাবে নিহত হন স্বাধীনতা বিরোধী খুনী চক্রের হাতে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও ‘রক্তাক্ত ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির উদ্যোগে রোববার রাত সাড়ে ৯ টায় ভার্চুয়ালি এক আলোচনা সভা ও দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।

আওয়ামী লীগ আহ্বায়ক এম.রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও মিনহাজ উদ্দিন মিরানের সঞ্চালনায় এতে সরাসরি ভার্চুয়ালি প্রোগামে সংযুক্ত হন জনাব সোহরাওয়ার্দী হোসেন সরোয়ার, জসিম উদ্দিন চৌধুরী, মালয়েশিয়া ইউনিভার্সিটি মালায়ার লেকচারার মোঃ সোহেল রানা, আব্দুল করিম, মোস্তফা তালুকদার, কবি আলমগীর হেসেন, মোঃ হুমায়ুন কবীর আমির, শ্রী সন্জয় খান্না বিদ্যুৎ, শাহজালাল, সাখাওয়াত হোসেন, মোঃ মাসঝুম হোসেন রোসি, লিংকন, কাজাং আওয়ামী লীগের সভাপতি শ্রী রঞ্জন ভৌমিক, পুচং আওয়ামী লীগের সভাপতি মোঃ মনির, পেনাং থেকে আজহার, সামসুল ইসলাম, বুকিত বিনতাং আওয়ামী লীগের সভাপতি লাল্টু বিশ্বাস ও সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম সহ ছাত্র লীগের যুবলীগের অসংখ্য নেতৃবৃন্দ।

অলোচনায় ভার্চুয়ালী সংযুক্ত বক্তারা বলেন, শোককে শক্তিতে পরিণত করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বিএনপি-জামায়াত যতই ষড়যন্ত্র করুক না কেন, আওয়ামী লীগের উন্নয়নকে দাবিয়ে রাখতে পারবে না। কারণ প্রত্যেকটি মানুষের ভেতর বঙ্গবন্ধুর ও স্বাধীনতার চেতনা রয়েছে। এই চেতনায় দেশ এগিয়ে চলেছে।

আলোচোনার শুরুতেই হাজার বছরের শ্রেষ্ঠতম বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগষ্টে নৃশংসভাবে নিহত পরিবারের সকল শহীদ, মুক্তিযোদ্ধা এবং দেশ ও জাতির কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন সুরাও আল কারিম,বুকিত বিনতাং এই ইমাম মাওলানা তৌহিদুল ইসলাম।




আরো পড়ুন