1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
ম্যারিকো বাংলাদেশ নিয়ে এলো রেড কিং মেনজ কুলিং অয়েল - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




ম্যারিকো বাংলাদেশ নিয়ে এলো রেড কিং মেনজ কুলিং অয়েল

স্টার মেইল ডেস্ক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১ আগস্ট, ২০২১

ম্যারিকো বাংলাদেশ তাদের নতুন ব্র্যান্ড রেড কিং মেনজ কুলিং অয়েল বাজারে নিয়ে এসেছে, যাতে রয়েছে একটি কুলিং ক্রিস্টালস সমৃদ্ধ পাওয়ার টিউব। এই তেল দিয়ে ম্যাসাজে আছে পাঁচটি উপকারিতা। আরামদায়ক ঘুমের পাশাপাশি এটি আপনাকে সতেজ করবে, ক্লান্তি দূর করবে, মাথা ব্যাথা কমাবে এবং মানসিক চাপ নিরসন করবে।

রেড কিং মেনজ কুলিং অয়েল-এর সাথে থাকছে একটি ইউনিক বোতল যাতে রয়েছে কুলিং ক্রিস্টালস™ সমৃদ্ধ পাওয়ার টিউব। এতে আরো রয়েছে ১৮ টি প্রাকৃতিক উপাদানের মিশ্রণ। ব্যবহারের সময় তেলটি পাওয়ার টিউব এর মধ্যে দিয়ে যায় এবং কুলিং ক্রিস্টালস তেলটির রিল্যাক্সিং কার্যকারিতা বাড়িয়ে আপনাকে দেয় পাওয়ার কুলিং অভিজ্ঞতা।

রেড কিং মেনজ কুলিং অয়েল ইতোমধ্যেই আপনার নিকটস্থ পণ্য সামগ্রীর দোকান, কসমেটিকসের দোকান, ই-কমার্স ওয়েবসাইট এবং সুপার শপগুলোতে পাওয়া যাচ্ছে। তেলটি পাওয়া যাচ্ছে ১০০ মি.লি. (যার মূল্য ১১০ টাকা) ও ২০০ মি.লি. (যার মূল্য ২১০ টাকা) বোতল এবং ২.৫ মি.লি. (যার মূল্য ২ টাকা) প্যাকেটে।

ম্যারিকো বাংলাদেশ লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর আশীষ গোপাল বলেন, “গত ২ দশক ধরে বাংলাদেশি গ্রাহকদের চাহিদা পূরণে যুগোপযোগী, নতুন এবং উদ্ভাবনী পণ্য উপহার দিতে প্রতিজ্ঞাবদ্ধ ম্যারিকো বাংলাদেশ। প্রিমিয়ামাইজেশনের এই যুগে এবং নানান সুযোগ-সুবিধার ফলে মানসম্মত পণ্যের গ্রাহক চাহিদাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে সকল স্তরের গ্রাহকের কাছে রেড কিং মেনজ কুলিং অয়েল পৌঁছে দিতে পারবো বলে আমরা আশাবাদী। এবং এর মাধ্যমে ব্র্যান্ডকে আরও সামনের দিকে এগিয়ে নিতে এবং শীর্ষস্থানে আমাদের অবস্থান ধরে রাখতেও আমরা সক্ষম হবো।”




আরো পড়ুন