1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
রাজধানীর ঢাকার বনশ্রীর ছিনতাইয়ের ঘটনায় দারোয়ান আটক, নতুন মোড় - starmail24
শিরোনাম :
আত্মীয়ের শেষকৃত্য শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় তিনজনের মৃত্যু স্ত্রী থেকে স্বামী ৪ মাসের বেশি দূরে না থাকার বিধানের ব্যাখ্যা দিলেন ড. আজহারী   ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ফরাজী ও মাদানী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান আওয়ামীপন্থী সিবিএ নেতার কবজায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ জমকালো আয়োজনে ‘নীল চোখ’ চলচ্চিত্রের মহরত প্রবাসে ক্রিকেট ও বাঙালিয়ানার উৎসব, ফ্রাঙ্কফুর্টে মুখোমুখি আট দল সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট




রাজধানীর ঢাকার বনশ্রীর ছিনতাইয়ের ঘটনায় দারোয়ান আটক, নতুন মোড়

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ লুটের ঘটনায় বাসার দারোয়ানকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আজ সোমবার রামপুরা থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ বলেন, ‘বাসায় প্রবেশের সময় স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে স্বর্ণালংকার ও টাকা ছিনিয়ে নেয়।

এ সময় নিরাপত্তাকর্মীকে গেট খোলার কথা বললেও তিনি খোলেননি। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় আনা হয়েছে।’
এদিকে গুলিবিদ্ধ ব্যবসায়ী আনোয়ার আজ সোমবার সাংবাদিকদের ঘটনার বিবরণ দিয়ে বলেন, ‘আমি দোকান বন্ধ করে নিজের মোটরসাইকেলে করে বাসার সামনে যাই। দারোয়ানকে বাসার গেট খুলতে বলি।

কিন্তু দারোয়ান গেট খোলেনি। এমন সময় দেখি, তিনটা মোটরসাইকেল আসতেছে, এরই মধ্যে তারা আমাকে ঘিরে ফেলে। এটা দেখে দারোয়ানের বউ গেট লাগিয়ে দেয়। তখনো তারা আমাকে গুলি বা কুপিয়ে আহত করেনি। আমি দারোয়ানকে বারবার গেট খুলতে বলি, কিন্তু সে গেট খোলেনি। আপনারা ভিডিওতে দেখছেন তখন তারা আমার ব্যাগ নিয়ে টানাটানি করছিল। পরে আমাকে কুপিয়ে এবং গুলি করে আমার ব্যাগে থাকা ১৪০ থেকে ১৫০ ভরির মতো স্বর্ণ ও এক লাখ টাকা নিয়ে যায়।’

ওই সময় বাসার গেট খুলে দিলে ছিনতাই বা গুলির ঘটনা ঘটত না বলে দাবি করেন তিনি।

ছিনতাইকারী কাউকে চিনতে পেরেছেন কি না জানতে চাইলে আনোয়ার বলেন, ‘আমি কাউকে চিনতে পারিনি।

তবে সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। ভুক্তভোগী পরিবারের সদস্যরা থানায় এসে অভিযোগ দিলে এ ঘটনায় মামলা হবে বলে জানিয়েছেন ওসি আতাউর রহমান আকন্দ।




আরো পড়ুন