1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
রাজবাড়ী জেলার নবাবপুরের নবাব বাদশা আলমগীর - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




রাজবাড়ী জেলার নবাবপুরের নবাব বাদশা আলমগীর

এস এ সৌরভ
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীসহ তিন চেয়ারম্যান প্রার্থীকে বিশাল ব্যবধানে হারিয়ে দাপুটে জয় পেয়েছেন বাদশা আলমগীর। নবাবপুরবাসী যোগ্য প্রার্থী বেছে নিতে একদমই ভুল করেননি। করোনা দুর্যোগে সারাদেশে লকডাউনের মধ্যে কর্মহীন মানুষ এবং দরিদ্র জনগোষ্ঠীকে খাদ্য সহায়তা দেয়ার ক্ষেত্রে যেখানে ছিল অনিয়ম, দুর্নীতির মহোৎসব। বাদশা আলমগীর সেখানে উপাধী পেয়েছেন ”মানবতার ফেরিওয়ালা”। বাবাহীন পরিবারের একমাত্র ভরসা বাদশা আলমগীর মহামারি করোনায় নিজের জীবনের তোয়াক্কা না করে নিজস্ব অর্থায়নে ইউনিয়নের দুর্গম অঞ্চলের অবহেলিত মানুষের পাশে দাড়িয়েছিলেন খাদ্যসহ নগদ অর্থ সহায়তা দিয়ে। ইউনিয়নবাসীর বুঝতে সময় লাগেনি বাদশা আলমগীরই জনগণের আসল বন্ধু।

এদিকে ক্ষমতাসীন দলের মনোনয়ন পাওয়ার তালিকায় এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত মনোনয়ন বঞ্চিত হয়ে নির্বাচন না করার সিদ্ধান্ত নেন। কিন্তু নবাবপুরবাসীর দাবী অগ্রাহ্য করার সামর্থ্যও যে তার নেই। নবাবপুরবাসী একপ্রকার জোড় করেই বাদশা আলগীরকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে এগিয়ে দেন। জনগণ কথা রেখেছেন বাদশা আলমগীর জয় পেয়েছেন। নবাবপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ আলতাফ হোসেন মোল্লা বলেন, ৩ প্রার্থীকে বিশাল ব্যবধানে হারিয়ে দাপুটে জয় প্রমাণ করে বাদশা আলমগীরই নবাবপুরের যোগ্য নবাব।

মহামারী করোনায় এলাকাবাসী জেনেছে বাদশা আলমগীর জনগণনের প্রকৃত বন্ধু। নবনির্বাচিত চেয়ারমান বাদশা আলমগীর মুঠোফোনে এ প্রতিবেদককে জানান, নবাবপুরবাসী আমার উপর আস্থা রেখে যে দায়িত্ব আমাকে দিয়েছেন তার জন্য চিরকৃতজ্ঞ। নিজের সর্বোচ্চ দিয়ে সে দায়িত্ব পালন করো। সবার সহযোগীতায় দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়ায় প্রত্যয়ে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা বির্নিমাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।




আরো পড়ুন