1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
রামপালে জলোচ্ছ্বাসে ভেসে গেছে কোটি টাকার চিংড়ি ঘের - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




রামপালে জলোচ্ছ্বাসে ভেসে গেছে কোটি টাকার চিংড়ি ঘের

স্টার মেইল, মোংলা
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৬ মে, ২০২১

ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে বাগেরহাটের রামপাল উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৯শ ১৭টি চিংড়ি ঘের তলিয়ে গেছে।

বুধবার (২৬ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করে রামপাল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবীর হোসেন জানিয়েছেন, জলোচ্ছ্বাসে ভেসে গেছে প্রায় কোটি টাকার মাছ।

এ ছাড়া, দুপুরের দিকে পানির প্রচণ্ড চাপে রামপালের একটি বাঁধ ভেঙে যায়। উপজেলার বগুড়া নদীর পাড়ের বাঁধের ১শ মিটার জায়গা ভেঙে পানি ঢুকে পড়ে হুড়কা ইউনিয়নে। এতে মুহূর্তের মধ্যে পানিবন্দী হয়ে পড়েন ওই এলাকার প্রায় ২শ পরিবার।

ইউএনও মোহাম্মদ কবীর হোসেন জানান, বাঁধ ভাঙার খবর পেয়ে বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক বিকেলে রামপালে ছুটে আসেন। এরপর ওই এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত অর্ধশত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। জেলা প্রশাসকের নির্দেশনায় বিকেলেই বাঁধ মেরামতের কাজ শুরু করা হয়।

ইউএনও মোহাম্মদ কবীর হোসেন বলেন, উপজেলার সার্বিক ক্ষয়ক্ষতি নিরূপণে বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন, রাতে না হয় বৃহস্পতিবার সঠিক তথ্য পাওয়া যাবে।

 




আরো পড়ুন