1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
রেকর্ড ভাঙতে পারবো, সেটাও ভাবতে পারেননি : মেসি - starmail24
শিরোনাম :
আত্মীয়ের শেষকৃত্য শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় তিনজনের মৃত্যু স্ত্রী থেকে স্বামী ৪ মাসের বেশি দূরে না থাকার বিধানের ব্যাখ্যা দিলেন ড. আজহারী   ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ফরাজী ও মাদানী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান আওয়ামীপন্থী সিবিএ নেতার কবজায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ জমকালো আয়োজনে ‘নীল চোখ’ চলচ্চিত্রের মহরত প্রবাসে ক্রিকেট ও বাঙালিয়ানার উৎসব, ফ্রাঙ্কফুর্টে মুখোমুখি আট দল সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট




রেকর্ড ভাঙতে পারবো, সেটাও ভাবতে পারেননি : মেসি

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটা এতদিন দখলেই ছিল ফুটবলের রাজা পেলের। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি সেই রেকর্ড ছুঁয়েছিলেন শনিবার। মঙ্গলবার ব্রাজিল কিংবদন্তিকে পেছনে ফেলেছেন বার্সেলোনার প্রাণভোমরা। লা লিগায় তার রেকর্ড ভাঙার দিনে বার্সা ৩-০ গোলে হারিয়েছে রিয়াল ভায়াদোলিদকে। ফুটবল খেলা শুরুর পর পেলের মত ফুটবলারের রেকর্ড ভাঙবেন, এটা স্বপ্নেও ভাবতে পারেননি বার্সেলোনা অধিনায়ক।

কোনো রেকর্ডই ভাঙতে পারবেন কি না, সেটাও ভাবতে পারেননি, পেলেরটা তো অনেক দুরের ব্যাপার। রেকর্ড গড়া ম্যাচের পর ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন মেসি। যেখানে তিনি লিখেন, ‘যখন আমি ফুটবল খেলা শুরু করেছিলাম, তখন কখনোই চিন্তা করতে পারিনি যে কোনো রেকর্ড ভাঙতে পারবো। বিশেষ করে মঙ্গলবার আমি যে রেকর্ড ভেঙেছি, যেটা পেলের মত গ্রেট ফুটবলারের।

আমি এখন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই, যারা আমার ফুটবল ক্যারিয়ারজুড়ে সহযোগিতা করে এসেছেন। আমার সতীর্থ, পরিবারের সদস্য, বন্ধু এবং সে সব ভক্ত এবং সমর্থককে, যারা আমাকে প্রতিদিন সমর্থন দিয়ে গেছেন।’




আরো পড়ুন