1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
লেবানন বিএনপির সভাপতি বাবু, সম্পাদক আইমান, সাংগঠনিক হাবিব - starmail24
শিরোনাম :
ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ফরাজী ও মাদানী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান আওয়ামীপন্থী সিবিএ নেতার কবজায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ জমকালো আয়োজনে ‘নীল চোখ’ চলচ্চিত্রের মহরত প্রবাসে ক্রিকেট ও বাঙালিয়ানার উৎসব, ফ্রাঙ্কফুর্টে মুখোমুখি আট দল সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না




লেবানন বিএনপির সভাপতি বাবু, সম্পাদক আইমান, সাংগঠনিক হাবিব

জসিম উদ্দীন সরকার, লেবানন:
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩১ মে, ২০২১

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লেবানন শাখার আংশিক কমিটি গঠন করা হয়েছে। সভাপতি মফিজুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আইমান ও সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব সহ মোট ৬টি পদের নাম ঘোষণা করা হয়। বাকিরা হলেন, প্রধান উপদেষ্টা মজিবুল হক মজিব, সিনিয়র সহ সভাপতি আবু বক্কর ও যুগ্ন সাধারণ সম্পাদক আরমান হোসেন আমান।

রবিবার (৩০মে) লেবানন বিএনপির আহবায়ক কমিটি আয়োজিত দাওড়ার সিআইটি কলেজের হল রুমে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠানে সংবাদ সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করেন প্রধান আহবায়ক জাকির হোসেন জাকির। পরে নবনির্বাচিত কমিটির সভাপতি মফিজুল ইসলাম বাবু বাকি ৩টি পদবীর নাম ঘোষণা করেন।

প্রধান আহবায়ক জাকির হোসেন জাকিরের সভাপতিত্বে ও সদস্য সচিব ওয়াসীম আকরাম ও আহবায়ক সদস্য জাহাঙ্গীর হাসান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালের মাধ্যমে যোগদেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মধ্যপ্রাচ্য বিএনপির সমন্নায়ক আহমদ আলী মুকিব।

বিশেষ অতিথি ছিলেন যুগ্ন আহবায়ক আবদুল কাদের, উপদেষ্টা আবুল কাশেম, ভাষাণী মোল্লা, মিজানুর রহমান সহ অনেকে।

এছাড়া ভার্চুয়ালের মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের বিএনপির নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহন করেন।

সংবাদ সম্মেলনে প্রধান আহবায়ক জাকির হোসেন জাকির লিখত বক্তব্য পাঠ করে শুনান। তিনি বলেন, আহবায়ক কমিটি ইতিপূর্বে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। তাতে সর্বশেষ সময় পর্যন্ত তিনটি পদের জন্য শুধুমাত্র ৩জন প্রার্থী মনোনয়ন জমা দেন। অন্য কোন প্রার্থী না আসায় তাদের ৩জনকে নির্বাচিত ঘোষণা করা হয়।

যুগ্ন আহবায়ক আব্দুল কাদের বলেন, তিনি চেষ্টা করেছেন দলের মধ্যে সুশৃংখলা ফিরিয়ে এনে একটি শক্তিশালী কমিটি গঠন করতে। তার প্রচেষ্টা সফল হয়েছে বলে তিনি মনে করেন।

অনুষ্ঠানে লেবানন বিএনপির শাখা কমিটির নেতৃবৃন্দ সহ লেবানন যুবদল, শ্রমিকদল, মহিলাদলের নেতাকর্মীরা সহ দূর দূরান্ত থেকে আগত বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

অন্যদিকে প্রধান আহবায়ক জাকির হোসেন জাকিরকে অনুষ্ঠান শেষে বিদায়ী স্বংবর্ধনা দেয়া হয়। দীর্ঘ দেড় যুগেরও বেশী সময় তিনি লেবাননে কর্মরত ছিলেন। আগামী ২শরা জুন তিনি মা মাটির টানে লেবানন থেকে স্বদেশ প্রত্যাবর্ত করবে।




আরো পড়ুন