1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবেন সাকিব - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবেন সাকিব

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১ মে, ২০২১

আগামী মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে অনুষ্ঠিতব্য ওয়ানডে সিরিজে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান খেলবেন বলে জানিয়েছে বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিষয়টি নিশ্চিত করে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানান, আগামী ১৫ থেকে ১৭ মে’র মধ্যে বাংলাদেশে পা রাখবে শ্রীলঙ্কা ওয়ানডে দল। মে মাসেই শুরু হবে ওয়ানডে সিরিজ। আন্তর্জাতিক ক্রিকেটের বিরতি কাটিয়ে এই সিরিজে খেলবেন সাকিব। যদিও ৩০ মে পর্যন্ত চলবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)।

তিনি আরো জানান, শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই একটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে এগিয়ে আছে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এক ভেন্যুতেই সীমাবদ্ধ রাখতে চাইছে বিসিবি।




আরো পড়ুন