1. mahir1309@gmail.com : admin :
সন্ধ্যা থেকে ঢাকাসহ সারাদেশে যৌথবাহিনীর টহল - starmail24
শিরোনাম :
আগামী নির্বাচনে বাদ পড়লেন বিএনপির যেসব হেভিওয়েট নেতারা হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান তারেক রহমান ২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন : ডিজি গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিলেন রাশেদ মালয়েশিয়ায় প্রীতি ফুটসাল ম্যাচে জামাল ভূঁইয়ার গোলে সবুজ দলের জয় ‘সেভেন সিস্টার্স’ ভারত থেকে বিচ্ছিন্ন করে দেয়ার হুমকি এনসিপি নেতার, বাংলাদেশি হাইকমিশনারকে তলব করল ভারত যথাযোগ্য মর্যাদায় মালয়েশিয়ায় মহান বিজয় দিবস উদযাপন মহান বিজয় দিবস আজ মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতির  মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন




সন্ধ্যা থেকে ঢাকাসহ সারাদেশে যৌথবাহিনীর টহল

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় রাজধানী ঢাকাসহ সারাদেশের গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে যৌথ বাহিনীর কমবাইন্ড টহল চলবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ও অপরাধীদের ধরতে চেকপোস্টের সংখ্যাও বাড়ানো হবে বলে জানান তিনি।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি সরকার সিরিয়াসলি নিয়েছে। এজন্য সব বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে মিটিংয়ে নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি বলেন, অপরাধপ্রবণ এলাকাগুলোতে যৌথ বাহিনীর টহল আরও বাড়ানো হবে। চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হবে। দ্রুত চলাচলের জন্য মোটরসাইকেলে টহল বাড়ানো হবে। বাড়ানো হবে গোয়েন্দা তৎপরতা।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীও রাজধানীতে পুলিশের টহল আরও বাড়ানোর কথা জানিয়ে বলেন, ‘রাজধানীর জায়গায় জায়গায় চেকপোস্ট বসিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি তদারকি করা হবে। সন্ধ্যার পর থেকে অপারেশন আরও জোরদার হবে।’




আরো পড়ুন