1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম স্থগিত - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম স্থগিত

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০

সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। হাইকোর্টে রিট পিটিশন চলমান থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় অনলাইন লটারির কার্যক্রম স্থগিত করে মঙ্গলবার রাতে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, করোনা পরিস্থিতির কারণে ২০২১ শিক্ষাবর্ষে সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির জন্য ৩০ ডিসেম্বর অনলাইন লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের তারিখ নির্ধারিত ছিল। কিন্তু হাইকোর্ট বিভাগের রিট পিটিশন চলমান থাকায় লটারি কার্যক্রম স্থগিত করা হলো। পরিবর্তীকালে লটারির তারিখ ও সময় যথাসময়ে জানিয়ে দেয়া হবে বলে।

বিজ্ঞিপ্তির অনুলিপি সব জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও), মাধ্যমিক ও উচ্চ শিক্ষার সব আঞ্চলিক পরিচালক ও উপ-পরিচালক, সব জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা-থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের পাঠানো হয়েছে।

গত ১১ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর ২০২১ শিক্ষাবর্ষে অনলাইন লটারি ভর্তির বিজ্ঞপ্তি জারি করেছিল মাউশি।




আরো পড়ুন