1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
স্ত্রী-সন্তানদের সাথে দেশ ছাড়তে চেষ্টা করেও আদালতের নিষেধাজ্ঞা থাকায় ব্যর্থ আনভীর - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




স্ত্রী-সন্তানদের সাথে দেশ ছাড়তে চেষ্টা করেও আদালতের নিষেধাজ্ঞা থাকায় ব্যর্থ আনভীর

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১ মে, ২০২১

একটি চার্টাড ফ্লাইট দেশ ছেড়েছে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের পরিবার। তবে চেষ্টা করেও দেশ ছাড়তে ব্যর্থ হয়েছেন সায়েম সোবহান আনভীর।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত ৮টা ৫৬ মিনিটে আনভীরের স্ত্রী-সন্তানসহ ৮ জন দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। শুক্রবার (৩০ এপ্রিল) স্থানীয় সময় রাত ১২টা ৮ মিনিটে তাদের বহনকারী বিমান ভিপিসি-১১ দুবাইয়ের ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল বিমানবন্দরে অবতরণ করে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিশেষ ফ্লাইটে সায়েম সোবহান আনভীরের স্ত্রী সাবরিনা সোবহানসহ মোট ৮ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ছিলেন আনভীরের ‍দুই সন্তানও। ফ্লাইটে আরও ছিলেন আনভীরের ভাইয়ের স্ত্রী ইয়াশা সোবহান এবং তার কন্যা। এছাড়া তাদের সঙ্গে ছিলেন ৩ জন গৃহকর্মী। তারা হলেন দিয়ানা, মোহাম্মদ কাদের, হোসনে আরা খাতুন।

সূত্র জানায়, এই ফ্লাইটে সায়েম সোবহান আনভীর যাওয়ার জন্য তৎপরতা চালালোও আদালতের নিষেধাজ্ঞা থাকায় ব্যর্থ হন।

এদিকে সোবহান পরিবার কবে দেশে ফিরবে এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। তবে সূত্র জানায়, প্লেনটি মে মাসের ৯ তারিখ পর্যন্ত ভাড়া করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, সায়েম সোবহান আনভীর পরিবারের পক্ষ থেকে দেশের বাইরে যাওয়ার আবেদন করে একটি চার্টার্ড ফ্লাইটের অনুমোদন চাওয়া হয়েছিল। আবেদনে তারা ২৭ এপ্রিল দেশত্যাগের কথা বলেছিলেন। মামলা সংক্রান্ত জটিলতার কারণে অনুমোদনের সিদ্ধান্ত স্থগিত ছিল। তবে বৃহস্পতিবার তাদের একটি চার্টার্ড ফ্লাইটের অনুমোদন দেওয়া হয়। সেই সঙ্গে ইমিগ্রেশনকে জানিয়ে দেওয়া হয় যাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা নেই কেবল তারাই ওই ফ্লাইটে যেতে পারবেন।

সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে সিঙ্গাপুর থেকে তাদের ভাড়া করা একটি প্লেন ঢাকায় আসে। পরে ভিপিসি-১১ ফ্লাইটে রাত ৮টা ৫৬ মিনিটে ঢাকা থেকে উড়ে যান তারা।

সূত্র আরও জানায়, রাত ৮টায় তারা বিমানবন্দরে পৌঁছে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সারেন। দুবাইয়ে গিয়ে তাদের সবার করোনাভাইরাসের টিকা নেয়ার কথা রয়েছে।

এর আগে গত ২৬ এপ্রিল মোসারাত জাহান মুনিয়াকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে মামলা হয়। গত ২৭ এপ্রিল আদালত তার বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করেন। ইমিগ্রেশন পুলিশের তথ্য অনুযায়ী সায়েম সোবহান আনভীর এখনও দেশে রয়েছেন।

 

সূত্র: বাংলা ট্রিবিউন




আরো পড়ুন