1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
হিলিতে প্রাইভেট কারসহ ফেনসিডিল জব্দ - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




হিলিতে প্রাইভেট কারসহ ফেনসিডিল জব্দ

স্টার মেইল, হিলি (দিনাজপুর)
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

দিনাজপুরের হিলিতে প্রাইভেট কারসহ ১০০ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুর ২ টায় হিলি ফকিরপাড়ার মসজিদ এলাকা থেকে প্রাইভেট কারসহ ১০০ বোতল ফেন্সিডিল জব্দ করে হিলি সিপি বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফেরদৌস হাসান টিটো।

তিনি জানান,শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হিলি সিপির বিওপি ক্যাম্পের বিজিবি’র নায়েক আজিজুর রহমান বিজিবি সদস্যদের নিয়ে ফকিরপাড়ার মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মসজিদের কাছে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট কার ( ঢাকা মেট্রো-ক ১২-০২৯২) তল্লাশি করে। কারের ভিতরে অভিনব কায়দায় রাখা ১০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে প্রাইভেট কারসহ ফেনসিডিলগুলো জব্দ করে ক্যাম্পে আনা হয়।

গাড়ি ও ফেনসিডিলসহ সিজার মূল্য প্রায় ১২ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছেন তিনি।




আরো পড়ুন