1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
অন্ধের মতো বিদেশ ছুটলে দালালদের খপ্পরে পড়তে হয় : প্রধানমন্ত্রী শেখ হাসিনা - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




অন্ধের মতো বিদেশ ছুটলে দালালদের খপ্পরে পড়তে হয় : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১

অন্ধের মতো বিদেশ ছুটলে দালালদের খপ্পরে পড়তে হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৬ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় দক্ষ হয়ে বিদেশে যাওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, প্রবাসীদের কল‌্যাণে বর্তমান সরকার কাজ করছে। ফিরে আসা প্রবাসীদেরও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিতে হবে।

তিনি বলেন, এবারের অভিবাসী দিবসের প্রতিবাদ‌্য নির্ধারণ করা হয়েছে ‘মুজিববর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান।’ খুব চমৎকার একটি প্রতিবাদ‌্য নির্ধারণ করা হয়েছে। বিদেশ যখন যাবেন, কোন কাজে যাচ্ছেন সেটা নির্ধারণ করতে হবে। তার ওপর প্রশিক্ষণ নিতে হবে। আর এই দক্ষতা অর্জনের জন‌্য আমরা কিন্তু যথেষ্ট সুযোগ সৃষ্টি করে দিচ্ছি। দেশের বিভিন্ন জায়গায় ট্রেনিং সেন্টার করে দিচ্ছি।

প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ইতিমধ‌্যে আমরা নতুন করে ১০০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার প্রকল্প হাতে নিয়েছি।

করোনার কারণে যারা দেশে ফিরে এসেছে তাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা ঋণ নিয়ে ব‌্যবসা-বাণিজ‌্য করতে পারেন। হতাশ না হয়ে নিজেরা নিজের দেশে কাজ করেন।

সরকার প্রধান আরো বলেন, মুজিববর্ষে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেবো। ইতিমধ‌্যে ৯৯ ভাগ মানুষ বিদ্যুৎ পেয়েছে। আর সেই সাথে দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না। যাদের ভূমি নেই, ঘর নেই তাদের আমরা ঘর করে দেবো। যাতে আত্মমর্যাদার সঙ্গে তারা বাঁচতে পারে।




আরো পড়ুন