1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
অস্ত্রধারী গুলি করে ফ্রান্সে তিন পুলিশ কর্মকর্তাকে হত্যা - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




অস্ত্রধারী গুলি করে ফ্রান্সে তিন পুলিশ কর্মকর্তাকে হত্যা

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

এক অস্ত্রধারী গুলি করে ফ্রান্সে তিন পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছে। পরে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। দেশটির মধ্যাঞ্চলে একটি গৃহ সহিংসতায় পুলিশকে ডাকা হয়েছিল। সেখানেই এ ঘটনা ঘটে।

এ খবর দিয়ে বিবিসি বলছে, সন্দেহজনক ব্যক্তির বয়স ৪৮ বছর। ‘চাইল্ড কাস্টডি’ ইস্যুতে তাকে আগে থেকেই পুলিশ জানতো। বুধবার দিনের শুরুতে এ ঘটনা ঘটেছে প্রত্যন্ত সেইন্ট-জাস্ট গ্রামে। খবর পেয়ে পুলিশ উপস্থিত হলে তাদের ওপর গুলি করে অস্ত্রধারী প্রথমে একজন পুলিশ অফিসারকে হত্যা করে। এরপর আরেকজনকে আহত করে।

এরপর সে বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং আরও দুই পুলিশ কর্মকর্তাকে হত্যা করে। এ সময় একটি বাড়ির ছাদ ব্যবহার করে এক নারীকে পালাতে দেখা গেছে। পুলিশ তাকে উদ্ধার করেছে। নিহত পুলিশ কর্মকর্তাদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে অবস্থান করছিলেন পুলিশ ও অগ্নিনির্বাপণকারীরা।

সেইন্ট-জাস্টের মেয়র ফ্রাঁসিস চাউটার্ড স্থানীয় পত্রিকা লা ফিগারোকে বলেছেন, আগুনে ওই বাড়িটি পুড়ে মাটির সঙ্গে মিশে গেছে। পুলিশ জানার চেষ্টা করছে, সন্দেহজনক আরও কেউ ওই বাড়ির ভিতর অবস্থান করছিল অথবা পালিয়ে গিয়ে থাকতে পারে কিনা। পরে স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমেনিন নিশ্চিত করে বলেছেন, সন্দেহজনক ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

মৃত পুলিশ কর্মকর্তারা হলেন ব্রিগেডিয়ার আরনো ম্যাভেল (২১), লেফটেন্যান্ট সাইরিল মোরেল (৪৫) ও এডজুট্যান্ড রেমি দুপিস (৩৭)। যারা জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করতে এভাবে জীবনের ঝুঁকি নেন তাদেরকে প্রেসিডেন্ট ম্যাক্রন বীর বলে আখ্যায়িত করেছেন। প্রধানমন্ত্রী জ্যাঁ ক্যাসটেক্স বলেছেন, এই ট্র্যাজেডি পুরো দেশকে স্পর্শ করেছে। তিনি নিহত কর্মকর্তাদের পরিবারের প্রতি গভীর অনুশোচনা প্রকাশ করেন।




আরো পড়ুন