1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
ইউরোপে প্রবেশের পথে পাঁচ শতাধিক অভিবাসীকে আটক করেছে লিবিয়া - starmail24
শিরোনাম :
আত্মীয়ের শেষকৃত্য শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় তিনজনের মৃত্যু স্ত্রী থেকে স্বামী ৪ মাসের বেশি দূরে না থাকার বিধানের ব্যাখ্যা দিলেন ড. আজহারী   ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ফরাজী ও মাদানী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান আওয়ামীপন্থী সিবিএ নেতার কবজায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ জমকালো আয়োজনে ‘নীল চোখ’ চলচ্চিত্রের মহরত প্রবাসে ক্রিকেট ও বাঙালিয়ানার উৎসব, ফ্রাঙ্কফুর্টে মুখোমুখি আট দল সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট




ইউরোপে প্রবেশের পথে পাঁচ শতাধিক অভিবাসীকে আটক করেছে লিবিয়া

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৪ অক্টোবর, ২০২১

সাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের পথে পাঁচ শতাধিক অভিবাসীকে আটক করেছে লিবিয়া। তাদের মধ্যে অনেক বাংলাদেশিও রয়েছে। খবর আল জাজিরার

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, লিবিয়ার কোস্ট গার্ডের আটক করা অভিবাসীদের মধ্যে বাংলাদেশ, সুদান, সোমালিয়া ও সিরিয়ার নাগরিক রয়েছেন।

ইউএনএইচসিআর জানিয়েছে, আটককৃত এসব অভিবাসীদের মধ্যে কোনো দেশের নাগরিক কতজন তা জানানো হয়নি। তাদের নৌকা রোববার আটক করা হয়। এরপর পশ্চিমাঞ্চলীয় শহর জাভিয়ার একটি তেল পরিশোধনাগার পয়েন্টে নেয়া হয়।

এশিয়া ও আফ্রিকা থেকে ভয়ংকর সমুদ্রপথ পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের জন্য লিবিয়া রুট ব্যবহার করে অভিবাসনপ্রত্যাশীরা। প্রাণহানি ও সাগরে ডুবে যাওয়ার অসংখ্য ঘটনা ঘটলেও এই ভয়ংকর যাত্রা থামেনি। সম্প্রতি লিবিয়া নারী শিশুসহ ৯০ অভিবাসীকে আটক করে। তাদের ত্রিপোলিতে পাঠানো হয়েছে।

ইউএনএইচসিআর জানিয়েছে, নৌকাটি থেকে দুই অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে, সাগরে নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৪০ জন।




আরো পড়ুন