1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
ইরাকে করোনা আইসোলেশন ওয়ার্ডে অগ্নিকাণ্ডে অন্তত ৫২ জনের মৃত্যু - starmail24
শিরোনাম :
আত্মীয়ের শেষকৃত্য শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় তিনজনের মৃত্যু স্ত্রী থেকে স্বামী ৪ মাসের বেশি দূরে না থাকার বিধানের ব্যাখ্যা দিলেন ড. আজহারী   ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ফরাজী ও মাদানী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান আওয়ামীপন্থী সিবিএ নেতার কবজায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ জমকালো আয়োজনে ‘নীল চোখ’ চলচ্চিত্রের মহরত প্রবাসে ক্রিকেট ও বাঙালিয়ানার উৎসব, ফ্রাঙ্কফুর্টে মুখোমুখি আট দল সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট




ইরাকে করোনা আইসোলেশন ওয়ার্ডে অগ্নিকাণ্ডে অন্তত ৫২ জনের মৃত্যু

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর নাসিরিয়াতে আল-হুসেইন হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে অগ্নিকাণ্ডে অন্তত ৫২ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার রাতে এ ঘটনা ঘটেছে। ব্যাপক প্রচেষ্টার পর রাতেই আগুন নিয়ন্তণে আনা হয়।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, অগ্নিকাণ্ডের কারণ স্পষ্টভাবে জানা না গেলেও ধারণা করা হচ্ছে হাসপাতালের অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের পর করোনা ইউনিটে আগুন ছড়িয়ে পড়ে।

আগুন নিয়ন্ত্রণের পর হাসপাতালের ভেতর থেকে মরদেহ বের করে আনা হয়। জীবিতদের উদ্ধারে সেখানে এখনও তল্লাশি চলছে।

এদিকে হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র সমালোচনা করে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ আল-হাবলৌসি এক টুইটারে বলেন, হাসপাতালে আগুন লাগার ঘটনা এটাই প্রমাণ করে যে, ইরাকিদের জীবন রক্ষায় দায়িত্বশীলরা ব্যর্থ। এ ধরনের বিপর্যয়কর ব্যর্থতার অবসান করার এটাই উপযুক্ত সময়।

উল্লেখ্য, গত এপ্রিল মাসের শেষের দিকে ইরাকের রাজধানী বাগদাদের একটি হাসপাতালে আগুন লেগে ৮২ জন রোগীর মৃত্যু হয়। হাসপাতালটিতে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছিল।




আরো পড়ুন