1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
ওমানের রাজধানী মাসকাটে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




ওমানের রাজধানী মাসকাটে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৪ অক্টোবর, ২০২১

ঘূর্ণিঝড় শাহিনের প্রভাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওমানের রাজধানী মাসকাটের উদ্দেশ্যে যাত্রা শুরু কিছুটা বিলম্বিত হয়। যে কারণে রোববার রাত প্রায় পৌনে ১টা নাগাদ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে ক্রিকেটাররা।

কিছুটা বিলম্বিত হলেও ওমানের রাজধানী মাসকাটে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। রোববার (৩ অক্টোবর) রাত প্রায় পৌনে ১টা নাগাদ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে ক্রিকেটাররা।

ঘূর্ণিঝড় শাহিনের প্রভাবে যাত্রা কিছুটা বিলম্বিত হয়। তবে, বিসিবি থেকে পাঠানো ভিডিওচিত্রে দেখা যাচ্ছে, টাইগাররা ক্রিকেটাররা নিরাপদেই ওমানের রাজধানীতে গিয়ে পৌঁছেছেন।

রাত প্রায় পৌনে ৩টা থেকে ৩টার দিকে বাংলাদেশ দলের ক্রিকেটাররা পৌঁছেছেন। সেখান থেকে তাদেরকে নিয়ে যাওয়া হয় পারস্য উপসাগরের তীরবর্তী একটি হোটেলে।

বাংলাদেশ দলের ক্রিকেটাররা ওই হোটেলে একদিন রুম কোয়ারেন্টাইন করবেন। আজ থেকেই ক্রিকেটাররা মাসকাটে করোনা বায়ো-বাবলের মধ্যে প্রবেশ করে ফেললেন। রুম কোয়ারেন্টাইন শেষ করে আগামীকাল থেকেই বিশ্বকাপ প্রস্তুতিতে নেমে পড়বেন মাহমুদউল্লাহ রিয়াদ অ্যান্ড কোং।

সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান আরব আমিরাতে আইপিএল খেলার কারণে দলের সঙ্গে যোগ দেননি। আইপিএল শেষে তারা যোগ দেবেন। এছাড়া হেড কোচ রাসেল ডোমিঙ্গোসহ বাকি কোচিং স্টাফরাও মাসকাটে দলের সঙ্গে যোগ দেবেন।




আরো পড়ুন