1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
কনটেইনারে মালয়েশিয়া যাওয়া কিশোর ফাহিম মায়ের কোলে ফিরলো - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




কনটেইনারে মালয়েশিয়া যাওয়া কিশোর ফাহিম মায়ের কোলে ফিরলো

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩

প্রায় ৬ দিন ফাহিম নামের ছেলেটি একটি কনটেইনারে আটকা পড়েছিল যেটি বাংলাদেশ থেকে এসে মালয়েশিয়া বন্দরে। বিনা খাবার ও পানীয় ছাড়াই চলে গিয়েছিল ৬ দিন, শিশুটির নাম মোঃ রাতুল ইসলাম ফাহিম, আমি তাকে শুধু ফাহিম বলে ডাকে ।

জাহাজ থেকে কনটেইনারে খালাসের সময় একটি কনটেইনারে ভেতরে তাকে পাওয়া যায়। তবে কনটেইনারে কিভাবে মালয়েশিয়ায় চলে গেল তার উত্তর জানে না ফাহিম। উদ্ধারের পরে ফাহিমকে মালয়েশিয়ার টেংকু আম্পুয়ান রহিমাহ হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য রাখা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালযয়ের আদেশে উ কিট ফাউন্ডেশন দ্বারা পরিচালিত কেয়ার সেন্টারের পরিচর্যা ও পর্যবেক্ষণে রাখা হয়।

ঢাকা বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাতে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ফাহিম।

হাইকমিশন সূত্রে জানা গেছে, মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে তাকে দেশে পাঠানো হয়।

কুয়াললামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে কিশোর ফাহিমকে বিদায় জানান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল। এ সময় বাংলাদেশের হাইকমিশনার মো: গোলাম সারোয়ার উপস্থিত ছিলেন।




আরো পড়ুন