1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
করোনাভাইরাসের নতুন ধরন এখনো নিয়ন্ত্রণের বাইরে যায়নি : বিশ্ব স্বাস্থ্য সংস্থা - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




করোনাভাইরাসের নতুন ধরন এখনো নিয়ন্ত্রণের বাইরে যায়নি : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

করোনার যে নতুন ধরন যুক্তরাজ্যে শনাক্ত হয়েছে একই ধরনের স্ট্রেইন আরো অন্তত চারটি দেশে শনাক্ত হয়েছে। এর ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ছে পুরো ইউরোপে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরন এখনো নিয়ন্ত্রণের বাইরে যায়নি। বিদ্যমান ব্যবস্থা প্রয়োগ করেই করোনার এই নতুন ধরনকে নিয়ন্ত্রণে রাখা যেতে পারে। আলজাজিরা।

করোনার নতুন ধরন নিয়ে যুক্তরাজ্য ও তার বাইরে সৃষ্ট উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে গতকাল সোমবার ডব্লিউএইচও এ কথা বলে। যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক আগে দাবি করেছিলেন, করোনার নতুন ধরন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তবে ম্যাট হ্যানককের এই দাবির ব্যাপারে ভিন্নমত পোষণ করলেন ডব্লিউএইচওর জরুরিবিষয়ক কার্যক্রমের প্রধান মাইকেল রায়ান।

গতকাল জেনেভায় এক সংবাদ সম্মেলনে মাইকেল রায়ান বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নয়। তবে এটিকে তার নিজের গতিপথে চলতে দেওয়া যাবে না।’ তিনি বলেন, এই ভাইরাসের নিয়ন্ত্রণ নিশ্চিত করতে বর্তমানে যেসব ব্যবস্থা জারি রয়েছে, সেটাই সঠিক ব্যবস্থা। তবে এখনো এ বিষয়ে বিস্তারিত কোন তথ্য জানায়নি সংস্থাটি। এটি নিয়ে একদল গবেষক কাজ চালিয়ে যাচ্ছেন। আগামী কয়েক দিন বা সপ্তাহখানেক পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য, করোনার নতুন ধরন যুক্তরাজ্যের বাইরেও একাধিক দেশে ছড়িয়েছে। এ অবস্থায় ৩০টির বেশি দেশ যুক্তরাজ্যের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে।




আরো পড়ুন