1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
করোনায় বহুমাত্রিক সংকটে প্রবাসীদের ভবিষ্যৎ অনিশ্চিত - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




করোনায় বহুমাত্রিক সংকটে প্রবাসীদের ভবিষ্যৎ অনিশ্চিত

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১০ মার্চ, ২০২১

করোনা পরিস্থিতির কারণে বহুমাত্রিক সংকটে প্রবাসীদের ভবিষ্যৎ অনিশ্চিত। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, আবার কবে তারা কাজে যোগ দিতে পারবেন বা আদৗ পারবেন কিনা, জানেন না কেউ। নিয়োগকর্তারাও সুষ্পষ্ট করে কিছু বলছেন না।

কীভাবে পরিবার নিয়ে সামনের দিনগুলোতে চলবেন সেই দুশ্চিন্তায় আছেন তারা। দেশে আটকেপড়া বাংলাদেশিরা যেখানে ফের বিদেশে যাওয়ার চিন্তায় মগ্ন, তখন বিদেশে থাকা প্রায় এক কোটি প্রবাসী বাংলাদেশি আছেন বহুমাত্রিক সংকটে। কাজ নেই কীভাবে নিজের খরচ চালাবেন, কীভাবেই বা পরিবারকেই টাকা পাঠাবেন সেই চিন্তায় আছেন তারা। চলমান করোনাভাইরাস কোটি বাংলাদেশি প্রবাসীর জীবনকে অনিশ্চয়তায় ফেলেছে। কারও বেতন নেই, কারও কমেছে, কেউ বা কাজ হারাচ্ছেন।

বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের জীবন ও জীবিকার ওপর কোভিড-১৯ মহামারির প্রভাব শীর্ষক জরিপে জানা যায়, কোভিড-১৯ বৈশ্বিক মহামারির সময়ে দেশে ফেরত আসা অভিবাসী কর্মীদের ৮৭ শতাংশেরই কোনো আয়ের উৎস নেই। ৭৪ শতাংশ জানিয়েছেন, তারা এখন প্রচণ্ড দুশ্চিন্তা, মানসিক চাপ, উদ্বেগ ও ভীতির মধ্যে রয়েছেন। ৩৪ শতাংশ জানিয়েছেন, তাদের নিজেদের সঞ্চয় বলতে এখন আর কিছু নেই। ৯১ শতাংশ বলেছেন, তারা সরকারি বা বেসরকারি কোনো সহায়তা পাননি।

এমন পরিস্থিতিতে ৭ মার্চ বাংলাদেশ প্রেস ক্লাব অব মালয়েশিয়ার নিয়মিত আয়োজন ‘মালয়েশিয়ায় নতুন করে বৈধতা ও ছুটিতে থাকা প্রবাসীদের বাস্তবতা’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় তাদেরে পাশে থাকার আহ্বান জানিয়েছেন আলোচকরা। পাশাপাশি আলোচকদের দাবি, যারা ছুটিতে রয়েছেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে অনেকেই কর্মস্থলে ফিরবেন। সে সময় সরকারি খরচে যেন তাদের পাঠানো হয়। এছাড়া অভিবাসীদের দালালদের প্রতারণা থেকে সুরক্ষায় নিবন্ধিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে এবং বৈধ কোম্পানিতে শ্রম অভিবাসন নিশ্চিত করতে হবে। যাতে প্রত্যেক অভিবাসী শ্রমিক বিদেশের মাটিতে প্রতিশ্রুত চাকরি বেতন এবং আবাসন ও বিমা সুবিধা পায়।

প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় ভার্চুয়াল আলোচনায় অংশ নেন- জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বায়রার যুগ্ম মহাসচিব, অ্যাডভোকেট সাজ্জাদ হোসাইন সোহেল, দৈনিক বাংলাদেশের খবরের কূটনৈতিক প্রতিবেদক মো. রবিউল হক, যমুনা টিভির নিউজ রুম এডিটর অমিত হাসান রবিন, অল-ইউরোপিয়ান প্রেস ক্লাবের সহ-সভাপতি আবু তাহির, মালয়েশিয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আহমাদুল কবির।

আলোচকরা বলেন, মালয়েশিয়া সরকার অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার যে সুযোগ দিয়েছে এই প্রক্রিয়া খুবই সহজ। যদি কোনো ধরনের সন্দেহ বা সমস্যা হয় সেক্ষেত্রে বাংলাদেশ দূতাবাসের সহায়তা নিতে প্রবাসীদের আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, মালয়েশিয়ায় গত বছরের মার্চ মাসে করোনাভাইরাস শনাক্ত হলে সঙ্গে সঙ্গে তা নিয়ন্ত্রণে লকডাউনসহ বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে সরকার। তারই ধারাবাহিকতায় অনেকেই ছুটিতে গিয়ে আর ফিরে আসতে পারেননি কর্মস্থলে। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই আবার দেশটিতে প্রবেশ করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে দুই দেশের সরকার আলোচনা চালিয়ে যাচ্ছে




আরো পড়ুন