1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
করোনা ভাইরাসের নতুন রূপ আরো ধ্বংসাত্মক এবং বেশি সংক্রামক - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




করোনা ভাইরাসের নতুন রূপ আরো ধ্বংসাত্মক এবং বেশি সংক্রামক

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

বৃটেনে করোনা ভাইরাসের আরো একটি নতুন ভ্যারিয়ান্ট ধরা পড়েছে। ইতিমধ্যে যে নতুন রূপের ভাইরাস নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে, এটি তার চেয়ে আরো ধ্বংসাত্মক এবং বেশি সংক্রামক বলে জানা গেছে। করোনাভাইরাসের দ্বিতীয় পরিবর্তিত স্ট্রেইন সম্পর্কে আজ ডাউনিং স্ট্রিটে সংবাদ সম্মেলনে এই তথ্য প্রদান করা হয়েছে।

এই নতুন রূপের ভাইরাসের দুটি ঘটনা চিহ্নিত হয়েছে। উভয় রোগী দক্ষিণ আফ্রিকা ভ্রমণ করেছিলেন। তারা বর্তমানে কোয়ারেন্টিনে পৃথক অবস্থায় রয়েছেন।

চিকিৎসা বিজ্ঞানীদের ধারণা, করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ভ্যারিয়ান্ট প্রথমটির তুলনায় অনেক দ্রুত ছড়িয়ে পড়ে। তবে এবিষয়ে যথেষ্ট তথ্য এখনো জানার বাকি আছে। গবেষণার কাজ এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। শীঘ্রই অনেক প্রশ্নের উত্তর জানা যাবে বলে আশা করা হচ্ছে। গত সেপ্টেম্বর মাসে ভাইরাসের নতুন ধরণটি শনাক্ত হয়।

এ নিয়ে শুরু হয় ব্যাপক গবেষণা ও বিশ্লেষন। নভেম্বর ও ডিসেম্বর মাসে লন্ডন ও সাউথ ইস্ট ইংল্যান্ডে ব্যাপক হারে করোনা আক্রান্তদের মাঝে নতুর রূপের ভাইরাসের খবর মিলে। প্রথম মাসে আক্রান্তদের মধ্যে চার ভাগের এক ভাগ ছিল নতুন রূপের। কিন্তু চলতি মাসে এই ভাইরাসের শিকার দুই-তৃতীয়াংশে বেড়ে গেছে।

এটি দেশের বিভিন্ন এলাকায় বেশ দ্রুত ছড়িয়ে পড়েছে। নতুন এই স্ট্রেইনটি কত দ্রুত ছড়িয়ে পড়েছে তার সঠিক তথ্য এখানো উদঘাটিত হয়নি। তবে বিজ্ঞানীরা বলছেন, এটি ছড়িয়ে পড়ার হার ৭০ শতাংশের কাছাকাছি হবে।

ভাইরাসটির জেনেটিক কোড নিয়ে কাজ করা নেক্সট স্ট্রেইন নামে একটি প্রতিষ্ঠানের তথ্য মতে, বৃটেনের বাইরে ডেনমার্ক এবং অস্ট্রেলিয়াতে এমনটি পাওয়া গেছে। নেদারল্যান্ডেও নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস চিহ্নিত হয়েছে। তবে আজকে পাওয়া ভাইরাসটি অধিক সংক্রামক ও ধ্বংসাত্মক মনে করা হচ্ছে।




আরো পড়ুন