1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বিএনপি নেতার মৃত্যু - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বিএনপি নেতার মৃত্যু

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩

গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আসাদুজ্জামান হিরা খান (৪৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় তিনি মারা যান।

নিহত আসাদুজ্জামান (৪৫) গাজীপুর শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামের গিয়াস উদ্দিন খানের ছেলে। তিনি ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর ডেপুটি জেলার স্বপন কুমার ঘোষ জানান, সকালে আসাদুজ্জামানের বুকে ব্যথা শুরু হলে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি আরও জানান, আসাদুজ্জামানকে বিস্ফোরক মামলায় গত ২৯ অক্টোবর গাজীপুর জেলা কারাগারে নেওয়া হয়। পরে ১০ নভেম্বর কাশিমপুর কারাগারে আনা হয়।

শ্রীপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান লিটন জানান, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশে যোগ দেন আসাদুজ্জামান। বিকেলে ট্রেনযোগে শ্রীপুর রেলস্টেশনে নামলে পুলিশ তাকে আটক করে। পরে তার বিরুদ্ধে বিস্ফোরক মামলা দিলে আদালত তাকে কারাগারে পাঠান।




আরো পড়ুন