1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
খ্রিষ্ট ধর্মাবলম্বীদের বড়দিনে ‘ভালোবাসার উপহার’ - starmail24
শিরোনাম :
আওয়ামীপন্থী সিবিএ নেতার কবজায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ জমকালো আয়োজনে ‘নীল চোখ’ চলচ্চিত্রের মহরত প্রবাসে ক্রিকেট ও বাঙালিয়ানার উৎসব, ফ্রাঙ্কফুর্টে মুখোমুখি আট দল সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত




খ্রিষ্ট ধর্মাবলম্বীদের বড়দিনে ‘ভালোবাসার উপহার’

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন বা ক্রিসমাস আগামীকাল। এ উপলক্ষে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে কাল রাত সাড়ে ৯টায় প্রচার হবে বিশেষ নাটক ‘ভালোবাসার উপহার’।

মাসুম শাহরিয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন জয়ন্ত রোজারিও। এতে অভিনয় করেছেন নাজিয়া হক অর্ষা, মিলি বাসার, ওবিদ রেহান, ক্লিনটন রোজারিও, মিথিলা তাবাসসুম, মানতাসা মিম প্রমুখ।

নাটকটি প্রসঙ্গে এনটিভি অনলাইনকে নির্মাতা জয়ন্ত রোজারিও বলেন, ‘নাটকটি বর্তমান সময়ের প্রেক্ষাপটে তৈরি। মানুষের গতিবদল হয়েছে। করোনাকালে অনেকে চাকরি হারিয়েছেন। অনেক জায়গায় শিফট করেছেন। স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা ও নানা সংকটের গল্প উঠে এসেছে নাটকে।’

আগামীকাল গির্জায় গির্জায় প্রার্থনা হবে। পৃথিবী তথা মানবতার কল্যাণে মহান যিশুর শান্তির বাণী ছড়িয়ে দেওয়া হবে মানুষে মানুষে। জয়ন্ত রোজারিও জানান, ‘ভালোবাসার উপহার’ নাটকে পাপমুক্তির বার্তা রয়েছে। তিনি বলেন, ‘মহান যিশু আমাদের পাপ থেকে মুক্ত হওয়ার বার্তা দিয়েছেন। আমরা যেন ভুলেও পাপ না করি। বাহ্যিক চাহিদা কমিয়ে হলেও সবার পাশে দাঁড়ানো উচিত। এ বার্তা থাকবে নাটকে।’

‘ভালোবাসার উপহার’ নাটকটির চিত্রগ্রহণ করেছেন আদিত্য মনির আর সম্পাদনা করেছেন জনি গোমেজ।




আরো পড়ুন