1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
চার ঘণ্টার ব্যবধানে প্রাথমিকের সহকারী ও প্রধান শিক্ষকের মৃত্যু - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




চার ঘণ্টার ব্যবধানে প্রাথমিকের সহকারী ও প্রধান শিক্ষকের মৃত্যু

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

বরিশালের গৈলঝাড়া-রাজিহার সড়কের বাঘপাড়া নামক স্থানে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সহকারী শিক্ষক বাসুদেব বিশ্বাস (৪৫) নিহতের ৪ ঘণ্টা পর প্রধান শিক্ষক বাবুল সরদারও মারা গেছেন।

বুধবার দুপুরে শিক্ষার্থীদের নতুপ্রধান শিক্ষকন বছরের বই উত্তোলন করে ফেরার পথে সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত বাসুদেব উপজেলার রাংতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দেরআঁক গ্রামের হীরালাল বিশ্বাসের ছেলে। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান একই স্কুলের প্রধান শিক্ষক বাবুল সরদার। উপজেলার রাজিহার গ্রামের আব্দুুল হাকিম সরদারের ছেলে তিনি।

আগৈলঝাড়া থানার ওসি গোলাম ছরোয়ার জানান, উপজেলা শিক্ষা অফিস থেকে শিক্ষার্থীদের নতুন বছরের বই উত্তোলন করে ভ্যানযোগে পাঠিয়ে দেন। মোটরসাইকেলযোগে নিজেদের স্কুলে ফিরছিলেন ওই দুই শিক্ষক।

দুর্ঘটনাকবলিত স্থান অতিক্রমকালে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সৈকত জয়ধর বাসুদেব বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত অপর শিক্ষক বাবুল সরদারকে গুরুতর অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোয়া ৫টার দিকে তিনি মারা যান।

ওসি আরো জানান, ঘাতক ট্রাক ও চালককে আটকে পুলিশে অভিযান অব্যাহত রয়েছে।




আরো পড়ুন