1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
জাতীয় নির্বাচনে ‘ইলেকশন অ্যাপ’ চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার - starmail24
শিরোনাম :
আওয়ামীপন্থী সিবিএ নেতার কবজায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ জমকালো আয়োজনে ‘নীল চোখ’ চলচ্চিত্রের মহরত প্রবাসে ক্রিকেট ও বাঙালিয়ানার উৎসব, ফ্রাঙ্কফুর্টে মুখোমুখি আট দল সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত




জাতীয় নির্বাচনে ‘ইলেকশন অ্যাপ’ চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

আসন্ন জাতীয় নির্বাচনের জন্য দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ চালুর নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। দেশের ১০ কোটিরও বেশি ভোটারের জন্য অ্যাপটি সহজে ব্যবহারযোগ্য করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

শনিবার (৯ আগস্ট) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।

রোববার (১০ আগস্ট) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বৈঠকের তথ্য সাংবাদিকদের জানান।

বৈঠকে প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ ও আইসিটিবিষয়ক বিশেষ সহকারী ফায়েজ তাইয়্যেব আহমেদ আসন্ন নির্বাচনের জন্য ‘ইলেকশন অ্যাপ’ চালুর পরিকল্পনা উপস্থাপন করেন।

তিনি জানান, অ্যাপটিতে ফেব্রুয়ারির নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের তথ্য, ভোটকেন্দ্র সম্পর্কিত আপডেট এবং অভিযোগ দাখিলের জন্য ইন্টারেকটিভ ফিচারসহ সব প্রয়োজনীয় তথ্য থাকবে।

তার উপস্থাপনা শোনার পর প্রধান উপদেষ্টা অ্যাপটি দ্রুত উদ্বোধনের নির্দেশ দেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের যত দ্রুত সম্ভব তা বাস্তবায়নের আহ্বান জানান।




আরো পড়ুন