1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষের ভর্তির আবেদন শুরু - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষের ভর্তির আবেদন শুরু

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : শনিবার, ৬ মার্চ, ২০২১

আগামী ৮ জুন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষের ভর্তির আবেদন শুরু হবে। অনলাইনে এ আবেদন ফরম বিতরণ চলবে ২২ জুন পর্যন্ত। আর ক্লাস শুরু হবে ২৮ জুলাই থেকে।

শুক্রবার বিকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১ম বর্ষ প্রফেশনাল কোর্সের অনলাইন আবেদন ফরম বিতরণ চলবে ২৩ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত। ১২ আগস্ট থেকে প্রফেশনাল কোর্সের ক্লাস শুরু হবে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions)।

ফয়জুল করিম জানান, শুক্রবার ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ। সভায় করোনাকালীন ১০ মাসের সেশনজট কমিয়ে আনার বিষয়ে দ্রুত বিশেষ একাডেমিক ক্যালেন্ডার প্রণয়নের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহীত হয়।




আরো পড়ুন