1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
জুতা পায়ে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দিলেন ইউপি চেয়ারম্যান - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




জুতা পায়ে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দিলেন ইউপি চেয়ারম্যান

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউপি চেয়ারম্যান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শ্রদ্ধাঞ্জলি জানাতে ইউনিয়ন কমপ্লেক্সে শহীদ মিনার বেদিতে জুতা পায়ে উঠে পুষ্পস্তবক অর্পণ করেছেন।

বেদিতে জুতা পায়ে শ্রদ্ধা নিবেদনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে তীব্র সমালোচনার ঝড় উঠে। কেউ কেউ বলেন শ্রদ্ধার নামে ভাষা শহীদদের তিনি অপমান করেছেন। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা এর তীব্র নিন্দা জানাই।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল হাসান আলী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শ্রদ্ধাঞ্জলি জানাতে ইউনিয়ন কমপ্লেক্সে শহীদ মিনার বেদিতে জুতা পায়ে উঠে পুষ্পস্তবক অর্পণ করে ফটোসেশন করতেও দেখা যায়।

 

নবাবপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হাসান আলী

নবাবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আলতাফ হোসেন মোল্লা ক্ষোভ প্রকাশ করে বলেন একজন জনপ্রতিনিধি হয়ে কিভাবে শহীদ মিনার বেদিতে জুতা পায়ে পুষ্পস্তবক অর্পণ করেন তা বোধগম্য নয়। প্রশাসনের দৃষ্টিআকর্ষন করে এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবিও জানান তিনি। তাছাড়া এ জেলাতেই জন্ম একুশে পদকপ্রাপ্ত অগ্রজ ভাষা সৈনিক প্রবীন সাংবাদিক অধ্যাপক আব্দুল গফুর।

জনপ্রতিনিধিরা যদি জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মান প্রদর্শন করতে না পারেন, তাহলে তাঁদের কাছ থেকে সাধারণ জনগণ কী শিক্ষা পাবে? এ ধরনের ঘটনা শহীদদের প্রতি অশ্রদ্ধার শামিল।’ এবিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হাসান আলীর মুঠোফোনে বার বার কল করলেও তিনি ফোন রিসিভি করেননি।

উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, জুতা পায়ে শহীদ মিনার বেদিতে উঠা দুঃখজনক। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




আরো পড়ুন