1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
জুলাই সনদের স্বীকৃতির দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




জুলাই সনদের স্বীকৃতির দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জুলাই যোদ্ধারা। ছবি- সংগৃহীত

জুলাই সনদের স্বীকৃতির দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা, যাদের পরিচয় ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচিত।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টার দিকে তারা শাহবাগে জড়ো হয়ে প্রতীকী অবরোধ শুরু করলে পুরো এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

সরেজমিনে দেখা যায়, লাল-সবুজ পতাকা হাতে প্রায় শতাধিক আন্দোলনকারী শাহবাগ মোড়ে অবস্থান করছেন। তাদের পাশেই বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রয়েছে বিজিবিও।

আন্দোলনকারীরা জানান, জুলাই সনদ এখনো বাস্তবায়ন না হওয়ায় আহত ও শহিদ পরিবারগুলো অবহেলিত রয়ে গেছে। বহুবার এই দাবি জানানো হলেও সরকার এখনো তা মেনে নেয়নি।

তাদের ভাষায়, জুলাই সনদ আমাদের দাবি নয়, এটি আমাদের অধিকার। এটি বাস্তবায়ন না হলে শাহবাগেই অস্থায়ী মঞ্চ গড়ে অবস্থান করব।

অবরোধের ফলে শাহবাগ মোড়সহ আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ঢাকার গুরুত্বপূর্ণ এই মোড় ঘিরে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি না ঘটে।




আরো পড়ুন