1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
টাইগারদের দায়িত্ব নিতে দীর্ঘ ১১ বছর পর জেমি সিডন্স ঢাকায় - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




টাইগারদের দায়িত্ব নিতে দীর্ঘ ১১ বছর পর জেমি সিডন্স ঢাকায়

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২

জাতীয় দলের সাবেক প্রধান কোচ জেমি সিডন্সকে ফের দায়িত্ব দিতে চান বিসিবি। টাইগারদের নতুন ব্যাটিং পরামর্শকের দায়িত্ব নিতে দীর্ঘ ১১ বছর পর ঢাকায় পা রেখেছেন তিনি। বুধবার (০২ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছান অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার সিডন্স। বাংলাদেশের সবচেয়ে সফল কোচদের মধ্যে একজন তিনি।

এ দিন মিরপুরে সংবাদমাধ্যমকে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, জেমি সিডন্সকে নেওয়া হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাটিং কনসালট্যান্ট হিসেবে।

তিনি আরো বলেন, আপনারা জানেন, অ্যাশওয়েল প্রিন্স আমাদের জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন। সো, দুজন আমাদের এখন ব্যাটিং কোচ আছেন, স্পেশালিস্ট ব্যাটিং কোচ। এখন পর্যন্ত যেটা আছে, প্রিন্স আমাদের জাতীয় দলের কোচ হিসেবে আছেন এবং জেমি সিডন্স বোর্ডের ব্যাটিং কনসালট্যান্ট হিসেবে কাজ করবেন।

ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘সিডন্সকে মূলত বিসিবির ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা তাকে যখন যেভাবে সুযোগ পাই ব্যবহার করবো। তবে আমরা চাই সে এখন জাতীয় দল নিয়েই বেশি কাজ করুক। তার অভিজ্ঞতা আমরা ব্যবহার করতে পারলে আমাদের ক্রিকেটারদের জন্য ভালো হবে। ’

জেমি সিডন্স বিমানবন্দর থেকে হোটেলে উঠেছেন। আপাতত তিনি হোটেলেই থাকবেন। বিপিএল চলাকালীন তার কাজে যোগ দেওয়ার সুযোগ নেই। বিপিএলের পরই আফগানিস্তান সিরিজ। সেই সিরিজ দিয়েই কাজ শুরু করবেন সিডন্স।

উল্লেখ্য, জেমি সিডন্স ২০০৭ সালের অক্টোবরে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেন। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের পর তিনি পদত্যাগ করেন।

সিডন্সের অধীনে বাংলাদেশ দল ১৯ টেস্ট খেলে ২টি জিতেছে ও হেরেছে ১৬টি। ওয়ানডেতে ৮৪ ম্যাচে অংশ নিয়ে ৩১টিতে জয় পেলেও হেরে যায় ৫৩ ম্যাচে। টি-টোয়েন্টির ফরম্যাটের ৮ ম্যাচে অংশ নিয়ে সবগুলোতে হেরে যায় বাংলাদেশ।




আরো পড়ুন