1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
টেলিফোনে চিকিৎসা সেবা পাবেন ডিআরইউ সদস্যরা - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




টেলিফোনে চিকিৎসা সেবা পাবেন ডিআরইউ সদস্যরা

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

করোনাভাইরাস সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সদস্যদের জন্য এবার চালু করা হয়েছে টেলিফোনে চিকিৎসা সেবা কার্যক্রম। এ জন্য সেবাদানকারী প্রতিষ্ঠান-বেস্ট এইডের সঙ্গে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৪ জুলাই) দুপুরে ডিআরইউ’র নসরুল হামিদ মিলনায়তনে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তির আওতায় ডিআরইউ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা টেলিকনফারেন্স এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিআরইউ’র সর্বশেষ ভোটার তালিকার ক্রমিক নং (আইডি নম্বর) জানিয়ে যেকোনও স্বাস্থ্য সমস্যা নিয়ে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসাসেবা নিতে পারবেন। এছাড়াও বেস্ট এইডের অ্যাপস অথবা ওয়েবসাইটে ঢুকে অনুরোধ জানালে প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে কুরিয়ারে পৌঁছে যাবে। তবে এ জন্য কুরিয়ার সার্ভিসের চার্জ দিতে হবে। এছাড়া প্রয়োজনে ডাক্তারকে নির্ধারিত ফি প্রদানের মাধ্যমে ফোন দিয়ে বাসায় এনে (হোম সার্ভিস) এর সুবিধা নেওয়া যাবে। পাশাপাশি বাসায় থেকে সাশ্রয়ী রেটে নির্ধারিত কয়েকটি স্বাস্থ্য পরীক্ষাও করানো যাবে। চুক্তিতে ডিআরইউ’র পক্ষে সাধারণ সম্পাদক মসিউর রহমান খান ও বেস্ট এইডের পক্ষে ডিরেক্টর ও হেড অব লজিস্টিক মো. মেহেদী হাসান মন্ময় স্বাক্ষর করেন।

সকালে সংগঠনের নসরুল হামিদ মিলনায়তনে এ উপলক্ষে ‘ডিআরইউ-বেস্ট এইড টেলিমেডিসিন সেবা চুক্তি কার্যক্রম ও এসএমসি-স্যালুট ফ্রন্টলাইনার্সে’র উদ্বোধনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।

তিনি বলেন, ‘করোনার টিকা যেন দেশে আসতে না পারে সেই অপচেষ্টা করা হয়েছিল। তবে সব ষড়যন্ত্র কঠোরভাবে প্রতিহত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকার জন্য সর্বোচ্চ অর্থ বরাদ্দসহ টিকা আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন।’

উপমন্ত্রী বলেন, ‘সাংবাদিকবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সাংবাদিকদের কল্যাণে সর্বদা সচেষ্ট।’

ডিআরইউ’র সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মসিউর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিআরইউ’র সাবেক সভাপতি ও জাতীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ, ডিআরইউ’র সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল, বেস্ট এইডের চেয়ারম্যান ডা. হাসান মাহমুদ এবং বেস্ট এইডের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর হাসিব মাহমুদ, উইমেন লিডারমিপের পরিচালক নাবিলা ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম-সম্পাদক আরাফাত দাড়িয়া, অর্থ-সম্পাদক শাহ আলম নূর, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, কার্যনির্বাহী সদস্য এম এম জসিম, রহমান আজিজ, মো. মাহবুবুর রহমান, রফিক রাফি ও নার্গিস জুঁই।

এছাড়া ফ্রন্টলাইনার্স হিসেবে ডিআরইউ সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেলকে বেস্ট এইডের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

চুক্তির আওতায় ডিআরইউ’র সদস্যরা যেসব সুবিধা পাবেন—

১. ২৪ ঘণ্টা বিশেষজ্ঞদের ফ্রি টেলিমেডিসিন সেবা।

২. ফ্রি অনলাইন কনসালটেন্সি সেবা মোবাইল ফোন অথবা ভিডিও কলে।

৩. প্রয়োজনে বাসায় গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা (ফি-১০০০ টাকা)।

৪. ৮ শতাংশ ডিসকাউন্ট (মেডিনোভা মেডিক্যাল সার্ভিস লিমিটেড ও প্রাভা হেলথ)।

৫. হটলাইন নাম্বার কনসালটেন্সি +৮৮-০১৮৯১৯৮৭৬৫২ (ডাক্তার বাড়ি)। অনলাইন ডাক্তার কনসালটেন্সি অ্যাপোয়েনমেন্ট +৮৮-০১৫৩৩৪৪৩১৮ (বেস্ট এইড হেল্পলাইন), বাসায় চিকিৎসা সেবা ডায়গনস্টিক সেবা অথবা হেল্পসার্ভিস +৮৮-০১৫৩৩৪৪৩১১৮, বেস্ট এইডের অ্যাপস (Bestaid) ও ওয়েবসাইট (http://bestaidbd.com)-ঠিকানায় যোগাযোগ করতে হবে।

ডিআরইউ’র সর্বশেষ ভোটার তালিকার ক্রমিক নাম্বারই হবে আইডি নাম্বার।




আরো পড়ুন