1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
দুঃসংবাদ পেল বিসিবি থেকে শান্ত - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




দুঃসংবাদ পেল বিসিবি থেকে শান্ত

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এ ব্যাট হাতে নিয়মিতই রান পাচ্ছেন সিলেট স্ট্রাইকার্সের ব্যাটার নাজমুল হোসেন শান্ত। শনিবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষেও পেয়েছিলেন হাফ সেঞ্চুরি। এমন পারফরম্যান্স শেষেও বিসিবি থেকে তিনি দুঃসংবাদ পেলেন।

রোববার এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রামের বিপক্ষে স্বাগতিকদের ম্যাচে লেভেল ১ ভঙ্গ করেছেন শান্ত। কোড অব কন্ডাক্টের ২.২ ধারা অনুযায়ী ক্রিকেট সামগ্রীর ওপর বিরক্তি দেখানোয় ডেমোরিট পয়েন্ট দেয়া হয়েছে তাকে। ম্যাচ রেফারির কাছে দোষ স্বীকার করায় কোনো শুনানির প্রয়োজন হয়নি শান্তর।

ম্যাচের ১৩তম ওভারে নিহাদুজ্জামানের বলে এগিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পিংয়ের শিকার হন শান্ত। এমন আউট মেনে নিতে পারেননি তিনি। সিলেট স্ট্রাইকার্সের ব্যাটার সাজঘরে ফেরার সময় বাউন্ডারি লাইনের বাইরে গিয়ে ছুড়ে মারেন হেলমেট ও ব্যাট। ক্ষোভ ছিল তার নিজের ওপরই। এই ঘটনা অবশ্য বিসিবির নজর এড়ায়নি।

অন ফিল্ড আম্পায়ার তানভীর আহমেদ ও ডেভিড মিলন্স, তৃতীয় আম্পায়ার প্রাগিথ রাম্বুকওয়েলা ও চতুর্থ আম্পায়ার আলি আমরান রাজন নাজমুল হোসেন শান্তর ওপর অভিযোগ আনেন, যা আমলে নিয়ে শাস্তি দেন ম্যাচ রেফারি দেবব্রত পাল।




আরো পড়ুন