1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
দেশে দ্বিতীয় ডোজের আওতায় সাড়ে তিন কোটির বেশি মানুষ - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




দেশে দ্বিতীয় ডোজের আওতায় সাড়ে তিন কোটির বেশি মানুষ

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

দেশে করোনাভাইরাস প্রতিরোধে দ্বিতীয় ডোজের টিকার আওতায় এসেছেন ৩ কোটি ৫৬ লাখ ৯০ হাজার ২৫৮ জন। আর এ পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৫ কোটি ৭১ লাখ ২৪ হাজার ৮৯৯ জনকে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

এতে জানানো হয়, সারাদেশে আজ ৯ লাখ ৯৮ হাজার ৩৭০ ডোজ টিকা দেওয়া হয়েছে। শিক্ষার্থীসহ আজ প্রথম ডোজ দেওয়া হয়েছে ৭ লাখ ২২ হাজার ৩৫৬ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২ লাখ ৭৬ হাজার ১৪ জনকে। আর আজ ৭৫ হাজার ৫৫৫ জন শিক্ষার্থীকে প্রথম ডোজ দেওয়া হয়েছে এবং ৬৭ জন নিয়েছেন দ্বিতীয় ডোজ।

এখন পর্যন্ত ৫ লাখ ৮৪ হাজার ৭৬৭ শিক্ষার্থী টিকার প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ পেয়েছে ১ হাজার ১২৭ জন। গত ১ নভেম্বর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে টিকা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা।

এদিকে, দেশে গত এক দিনে মহামারি করোনাভাইরাসে তিনজনের মৃত্যু হয়েছে। তবে, এসময়ের মধ্যে ঢাকা বিভাগে কারও মৃত্যু হয়নি। ফলে ২৬ অক্টোবরের পরে ফের মৃত্যুহীন থাকলো ঢাকা বিভাগ। যে তিনজনের মৃত্যু হয়েছে তাদের একজন চট্টগ্রাম, একজন রাজশাহী ও একজন খুলনা বিভাগের। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৭ হাজার ৯৬১ জন।

গত এক দিনে নমুনা পরীক্ষা হয়েছে ২১ হাজার ২ জনের। এতে শনাক্ত হন ৩১২ জন, যাতে শনাক্তে হার ১.৪৯ শতাংশ।

এছাড়া, গত এক দিনে সুস্থ হয়েছেন ৩৩৮ জন। এ নিয়ে মোট সুস্থ ১৫ লাখ ৩৯ হাজার ১৯৩ জন।




আরো পড়ুন