1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
নতুন রূপে করোনা, সারা বৃটেনে কঠোর বিধিনিষেধের কথা বিবেচনা করছে মন্ত্রিপরিষদ - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




নতুন রূপে করোনা, সারা বৃটেনে কঠোর বিধিনিষেধের কথা বিবেচনা করছে মন্ত্রিপরিষদ

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

বৃটেনে করোনাভাইরাস (কোভিড-১৯) নতুন রূপটি সর্বত্র ছড়িয়ে পড়া রোধে দেশের আরও বেশি অঞ্চল তথা সারা দেশ বিধিনিষেধের আওতায় আনার বিষয়টি বিবেচনা করছে মন্ত্রিপরিষদ। কেবিনেট মিনিস্টার রবার্ট জেন্রিক বলেছেন, বর্তমান বিধিগুলি যথেষ্ট শক্তিশালী কিনা তা নিয়ে ১০ ডাউনিং স্ট্রিট আজ সিদ্ধান্ত নেবে।

মন্ত্রী জানিয়েছেন, বক্সিং ডে কড়াকড়ি আরও প্রশস্ত করার কোনও তাৎক্ষণিক পরিকল্পনা নেই। তবে ভাইরাস সংক্রমনের সংখ্যা বাড়ছে। বৃটেনের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা বলেছেন, অতিরিক্ত কড়াকড়ি (কার্বের) প্রয়োজন হতে পারে।

স্যার প্যাট্রিক ভ্যালেন্স সোমবার ডাউনিং স্ট্রিটের ব্রিফিংয়ে বলেছিলেন, কিছু কিছু জায়গায় আরো কঠোর হওয়া দরকার, মোটেও শিথিল করা উচিত নয়। লন্ডন এবং সাউথ ইস্ট ইংল্যান্ডের বৃহৎ অংশগুলিকে টিয়ার-৪ তথা নতুন চার স্তরের নিয়মের অধীনে আনার বিষয়টি ৩০ ডিসেম্বর পর্যালোচনা করার কথা রয়েছে। বরিস জনসনের সভাপতিত্বে কোভিড অপারেশন কমিটি বুধবার বৈঠক করবেন বলে রবার্ট জেন্রিক জানিয়েছেন।

মন্ত্রী বলেন, শক্তিশালী টিয়ার সিস্টেমকে ধরে রাখার চেষ্টা হবে। সারা দেশে একটি আনুপাতিক দৃষ্টিভঙ্গিতে গ্রহণ করা হতে পারে। সরকারী পরিসংখ্যান অনুসারে গতকাল মঙ্গলবার যুক্তরাজ্যে আরও ৩৬,৮০৪ জন ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ৬৯১ জন মারা গেছেন।।




আরো পড়ুন