1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
নারী-পুরুষের মিলন মেলায় পরিণত সিলেটের চা-বাগান, নেই স্বাস্থ্যবিধি - starmail24
শিরোনাম :
আত্মীয়ের শেষকৃত্য শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় তিনজনের মৃত্যু স্ত্রী থেকে স্বামী ৪ মাসের বেশি দূরে না থাকার বিধানের ব্যাখ্যা দিলেন ড. আজহারী   ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ফরাজী ও মাদানী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান আওয়ামীপন্থী সিবিএ নেতার কবজায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ জমকালো আয়োজনে ‘নীল চোখ’ চলচ্চিত্রের মহরত প্রবাসে ক্রিকেট ও বাঙালিয়ানার উৎসব, ফ্রাঙ্কফুর্টে মুখোমুখি আট দল সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট




নারী-পুরুষের মিলন মেলায় পরিণত সিলেটের চা-বাগান, নেই স্বাস্থ্যবিধি

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ মে, ২০২১

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সামলাতে গতবারের মতো এবারো ঈদের ছুটিতে বন্ধ রয়েছে সিলেটের বিনোদন কেন্দ্রগুলো। তবে শহরতলীর লাক্কাতুরা চা-বাগানে ছিলো দর্শনার্থীদের ভিড়। সরকারি বিধি-নিষেধ উপক্ষো করে হাজারো নারী-পুরুষের মিলন মেলায় পরিণত হয় এই চা-বাগান।

সরকারের বিধি নিষেধের মধ্যেও শনিবার বিকেলে লাক্কাতুরা চা বাগান, কাজিরবাজার ব্রিজ, ক্বিনব্রিজ, আলুরতল উদ্যান এলাকায় গিয়ে দেখা গেছে বিনোদন প্রেমিদের ভিড়।

পরিবার নিয়ে ঈদ উদযাপন করতে একটু যান্ত্রিক কাঠামো থেকে বের হয়ে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থান থেকে সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়িতে করে মানুষ এসব স্পটে আসছেন। আগতদের অর্ধেকই তরুণ-তরুণী। বাকিরা এসেছেন পরিবার নিয়ে।

এদিকে নগরীর অন্যতম বিনোদন কেন্দ্র ওসমানী শিশু উদ্যান, জাকারিয়া সিটি, ড্রিমল্যান্ড পার্ক বন্ধ থাকায় অনেকেই এসব কেন্দ্রগুলোর সামনে এসে বন্ধ পেয়ে ঘুরে যাচ্ছেন। কেউ আবার কেন্দ্রগুলোর সামনে সেলফি তুলেই মনের বাসনা পূরণ করছেন।

বিনোদন কেন্দ্রগুলোর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বাস্থ্যবিধি মেনে তারা বিনোদন কেন্দ্র খোলার জন্য অনুমতি চেয়েছিলেন কিন্তু করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পাননি।




আরো পড়ুন