1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের সাথে সেন্টার ফর এনআরবি’র নেটওয়ার্কিং মিটিং - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের সাথে সেন্টার ফর এনআরবি’র নেটওয়ার্কিং মিটিং

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের সাথে সেন্টার ফর এনআরবি’র নেটওয়ার্কিং মিটিং অনুষ্ঠিত হয়েছে গত বুধবার বিকেলে। নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের ব্রুকলিনস্থ হলরুমে এ মিটিং অনুষ্ঠিত হয়। নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের কমিউনিটি অ্যাফেয়ার্স ব্যুরোর কমান্ডিং অফিসার ডেপুটি ইন্সপেক্টার ভিক্টোরিয়া পেরির সাথে অনুষ্ঠিত এ নেটওয়ার্কিং মিটিংয়ে সেন্টার ফর এনআরবি’র চেয়ারপারসন এমএস সেকিল চৌধুরীর নের্তৃত্বে প্রতিনিধি দলে আরো ছিলেন মুশরেকা আফরোজ খান অরিন, আবদুল কাদের মিয়া, মো. আব্দুর রহীম, মো. লিটন আহমেদ প্রমুখ।

নেটওয়ার্কিং মিটিংয়ে সেন্টার ফর এনআরবি’র চেয়ারপারসন সেকিল চৌধুরী সংগঠনের কার্যক্রম তুলে ধরে বলেন, সেন্টারটি দেশে এবং দেশের বাইরে নানা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে সেমিনার ও গোলটেবিল বৈঠক আয়োজন করে থাকে। সেন্টারটি বাংলাদেশি নাগরিক ও নন-রেসিডেন্ট বাংলাদেশিদের (এনআরবি) দেশে বিনিয়োগে, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈদেশিক মুদ্রা পাঠাতে প্রবাসীদের আগ্রহী করতে কাজ করে। তিনি বলেন, নন-রেসিডেন্ট বাংলাদেশি-এনআরবি এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশিরা বহির্বিশ্বে বাংলাদেশকে ব্রান্ডিং করে।

এসময় এমএস সেকিল চৌধুরী সম্প্রতি ৭৫তম জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাইডলাইনে অনুষ্ঠিত ‘পোস্ট প্যান্ডামিক ওয়ার্ল্ড ইকোনমি: নেসেসিটি অব টুগেদারনেস আন্ডার দ্য আমব্রেলা অব ইউএন’ শীর্ষক ভার্চুয়াল অনুষ্ঠানে লজিস্টিক সাপোর্ট দেয়ার জন্য নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানান।

নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের কমিউনিটি অ্যাফেয়ার্স ব্যুরোর কমান্ডিং অফিসার ভিক্টোরিয়া পেরি সেন্টার ফর এনআরবি প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান। তিনি সেন্টার ফর এনআরবি’র কার্যক্রমের প্রশংসা করে তার কমিউনিটির উন্নয়নে ডিপার্টমেন্টের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।




আরো পড়ুন