1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
নিউজিল্যান্ডে ভূমিকম্প, বাংলাদেশ দল নিরাপদেই আছে - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




নিউজিল্যান্ডে ভূমিকম্প, বাংলাদেশ দল নিরাপদেই আছে

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : শনিবার, ৬ মার্চ, ২০২১

তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে নিউজিল্যান্ড অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। গত রাতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে নিউজিল্যান্ড। এমনকি জারি হয়েছে সুনামি সতর্কতাও।

মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তিনটি শক্তিশালী ভূমিকম্পের কবলে পড়ে নিউজিল্যান্ড। দেশটির নর্থ আইল্যান্ডের গিসবোর্নে প্রথমে ৭.৩ তিন মাত্রার ভূমিকম্পের পর, ৮.১ মাত্রার কম্পন অনুভূত হয়। মাঝে আরেকটি ভূমিকম্প হয় ৭.২ মাত্রার। যে কারণে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের।

স্থানীয় সময় রাত ২টা ২৭ মিনিটে প্রথম ভূমিকম্প অনুভূত হয় নিউজিল্যান্ডের উত্তর অংশে। বর্তমানে ক্রাইস্টচার্চে রয়েছে বাংলাদেশ দল। ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ক্রাইস্টচার্চের দূরত্ব প্রায় ৯০০ কিলোমিটার ।

সফরে থাকা বাংলাদেশ দল নিরাপদেই আছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিউজিল্যান্ডে থাকা বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এক ভিডিও বার্তায় বলেন, ‘নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলেও টাইগার ক্রিকেটার ও দলের সঙ্গে থাকা সবাই নিরাপদে আছেন। মূলত ভূমিকম্পের কেন্দ্র থেকে অনেক দূরে বাংলাদেশ দলের বর্তমান অবস্থান। টাইগাররা এখন রয়েছে ক্রাইস্টচার্চে। সেখান থেকে গিসবোর্নের দূরত্ব প্রায় ৯০০ কিলোমিটার।’




আরো পড়ুন