1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
নৌকায় ভোট চাওয়ার অভিযোগ চার প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




নৌকায় ভোট চাওয়ার অভিযোগ চার প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে

স্টার মেইল, বগুড়া
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১

বগুড়ার ধুনট পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত ৪ জন প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে নৌকা প্রতীকে ভোট চাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী এজিএম বাদশাহ্।

অভিযুক্ত প্রিজাইডিং অফিসারগণ হলেন ধুনট মহিলা কলেজের প্রভাষক ফরিদুল ইসলাম, জিএমসি ডিগ্রি কলেজের প্রভাষক মেহেদী হাসান, প্রভাষক মজনু আলম সরকার ও প্রভাষক জাহাঙ্গীর আলম।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ৩০ জানুয়ারি ধুনট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মেয়র পদে ৪ জন, ৩টি সংরক্ষিত ওয়ার্ডে ১০ জন নারী ও ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে মেয়র পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক, বিএনপি মনোনিত প্রার্থী আলিমুদ্দিন হারুন মন্ডল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনিত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা সাহা সন্তোষ ও স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র এজিএম বাদশাহ্ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ধুনট পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৭১৩ জন। আগামী ৩০ জানুয়ারি ৯টি কেন্দ্রে ৩১টি বুথে ভোটগ্রহণ করা হবে। এজন্য নির্বাচন কমিশন ১২ জন প্রিজাইডিং অফিসার, ৩১ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৬২ জন পোলিং অফিসারের একটি প্যানেল তৈরি করে। গত সোমবার প্যানেলের তালিকাভুক্ত ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হয়।

এ অবস্থায় ওই প্রশিক্ষণপ্রাপ্ত ৪ জন প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে নৌকা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা ও নির্বাচনী প্রচারণামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের অভিযোগ উঠেছে।

স্বতন্ত্র মেয়র প্রার্থী এজিএম বাদশাহ্ বলেন, যারা সরাসরি একটি প্রার্থী বা তার প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা চালায়, এমন ব্যক্তিরা ভোটগ্রহণ কর্মকর্তা হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। অথচ এমন চারজন ব্যক্তিকে প্রিজাইডিং অফিসার করা হয়েছে। এ কারণে রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছি।

সহকারী প্রিজাইডিং অফিসার মোকাদ্দেছ আলী বলেন, ৪ জন প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে একটি প্রার্থীর প্রচারণায় অংশ নেওয়ার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটির প্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।




আরো পড়ুন