1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
পাকিস্তান সরকারের কঠোর সমালোচক ও মানবাধিকার কর্মীর মৃতদেহ উদ্ধার - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




পাকিস্তান সরকারের কঠোর সমালোচক ও মানবাধিকার কর্মীর মৃতদেহ উদ্ধার

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

নিখোঁজের পর পাকিস্তান সরকারের কঠোর সমালোচক ও মানবাধিকার কর্মী কারিমা বালুচেরের মৃতদেহ উদ্ধার করেছে টরেন্টো পুলিশ। কারিমা ২০১৫ সাল থেকে কানাডার টরেন্টোতে নির্বাসিত জীবন-যাপন করছিলেন। খবর বিবিসি।

গেল রবিবার নিখোঁজ হন কারিমা। সোমবার টরেন্টো পুলিশ এক টুইট বার্তায় জানান, কারিমাকে সর্বশেষ বে-স্ট্রিট এলাকায় রবিবার দেখা যায়। এরপর তার আর কোন খোঁজ মেলেনি। পরবর্তীতে মঙ্গলবার তার মৃতদেহ উদ্ধারের খবর জানায় তার বন্ধুরা। কিন্তু তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

কারিমার এই মৃত্যুকে মেনে নিতে পারেছেন না কানাডার মানবাধিকার কর্মীরা। ঘটনার তদন্তে আহ্বান জানিয়েছে দেশটির বিভিন্ন মানবাধিকার গ্রুপ।

পাকিস্তানের অশান্ত অঞ্চল বেলুচিস্তানের বাসিন্দা কারিমা বালুচ। পাকিস্তান সেনাবাহিনী ও রাষ্ট্রব্যবস্থার কঠোর এই সমালোচক ২০১৬ সালে বিবিসি’র একশ’ অনুপ্রেরণামূলক নারীর একজন মনোনীত হয়েছিলেন।

কারিমার বোন মঙ্গলবার বিবিসিকে বলেন, তার মৃত্যু কেবল পরিবারের জন্যই বেদনার নয়; বরং বালুচ জাতীয়তাবাদী আন্দোলনের জন্যও ক্ষতির কারণ। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে দীর্ঘদিন থেকেই স্বাধীনতার দাবিতে লড়াই চলছে। পাকিস্তানে বর্তমানে নিষিদ্ধ থাকা বালুচ স্টুডেন্ট অর্গানাইজেশনের সাবেক প্রধান ছিলেন কারিমা বালুচ।




আরো পড়ুন